‘তেহরানের অনুষ্ঠান শোনা আমার কাছে একপ্রকার নেশায় পরিণত হয়েছে’
https://parstoday.ir/bn/news/letter-i84670-তেহরানের_অনুষ্ঠান_শোনা_আমার_কাছে_একপ্রকার_নেশায়_পরিণত_হয়েছে’
আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সারাদিনের সকল ব্যস্ততা শেষে আমি রাতে নিয়মিত রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনি যা আমার দিনের সকল ক্নান্তির অবসান ঘটায়। আপনাদের সুন্দর ও সাবলীল বাচনভঙ্গি আমাকে রেডিও তেহরান শুনতে উৎসাহিত করে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ১৬, ২০২০ ১০:৫৭ Asia/Dhaka
  • ‘তেহরানের অনুষ্ঠান শোনা আমার কাছে একপ্রকার নেশায় পরিণত হয়েছে’

আসসালামু আলাইকুম। লেখনীর প্রারম্ভে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সারাদিনের সকল ব্যস্ততা শেষে আমি রাতে নিয়মিত রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুনি যা আমার দিনের সকল ক্নান্তির অবসান ঘটায়। আপনাদের সুন্দর ও সাবলীল বাচনভঙ্গি আমাকে রেডিও তেহরান শুনতে উৎসাহিত করে।

ব্যক্তিগত কোনো কারণবশত কোনোদিন অনুষ্ঠান শুনতে না পারলে রাতে ঘুমানোর আগে ফেসবুক অথবা ওয়েবসাইট থেকে অনুষ্ঠান শোনার চেষ্টা করি। রেডিও তেহরানের অনুষ্ঠান শোনা আমার কাছে একপ্রকার নেশায় পরিণত হয়েছে।

সম্প্রতি রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে বাংলাদেশ ও ভারতের নবীন ও প্রবীণ শ্রোতাদের সমাগম চোখে পড়ার মতো। ফেসবুক লাইভ ও ম্যাসেঞ্জার গ্রুপে বিপুলসংখ্যক শ্রোতার উপস্থিতি প্রমাণ করে শ্রোতাদের নিকট রেডিও তেহরানের গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ফেসবুক ও ম্যাসেঞ্জার গ্রুপে শ্রোতারা অনুষ্ঠান সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারছে যা অনুষ্ঠানের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

গত ৯ নভেম্বর রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছিলাম। এ দিন অন্যান্য নিয়মিত পরিবেশনার পাশাপাশি শ্রোতাদের অত্যন্ত প্রিয় ‘প্রিয়জন’ প্রচারিত হয়েছিল। সেদিনের প্রিয়জন আমার নিকট বেশ উপভোগ্য ছিল কারণ সেদিন আমার সাক্ষাৎকার প্রচার হয়েছিল যা আমিসহ আমার পরিবারের সবাই একসাথে শুনেছিলাম। রেডিও তেহরান থেকে আমার সাক্ষাৎকার প্রচার হওয়ায় আমার পরিবারের সবাই ভীষণ আনন্দিত এবং রেডিও তেহরানের সকলের প্রতি কৃতজ্ঞ। আমার পরিবারের মতো প্রতিটি শ্রোতা পরিবারে রেডিও তেহরান আনন্দের বার্তা বয়ে আনুক এই কামনা করি।

পরিশেষে সুন্দর অনুষ্ঠান উপহার দেয়ায় রেডিও তেহরান পরিবারের সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।

 

শাওন হোসাইন

গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ

থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।