‘রেডিও শুনে সারাদিনের ক্লান্তি মুছে ফেলি, নতুন কর্মোদ্যমে উদ্দীপ্ত হই’
মনের অজান্তেই গড়ে ওঠে আমাদের শখ। কর্মব্যস্ত জীবনে অনাবিল আনন্দে আমরা যে কাজে প্রবৃত্ত হই তাই হলো শখ। কর্মজীবনের হৃদয়ের বাসনাকে হয়তো এড়িয়ে যেতে হয়। শখ পুরণে তার পরিপূর্ণ প্রকাশ ঘটে। আমাদের সুপ্ত মানবমনে শখ হলো বারি সিঞ্চন। হৃদয়ের কুমোরটুলি অনায়াসে ডানা মেলে দেয়।
“কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে/ মেরে দিলেম গানের সুরের এই ডানা"- মন চলে যায় অনায়াসে সেই দূর দেশে। যুক্তি-তর্কের কোনো ধার ধারে না এই শখ। বিষয় থেকে বিষয়ান্তরে নিয়ে যায় আমাদের শখ। গড়ে তোলে ভিন্নজগৎ।
বিভিন্ন প্রকারের মানুষের শখ বিচিত্র। বিচিত্র কর্মজীবন মানুষের, তাদের শিক্ষা, রুচি ও ভিন্ন রকম। তাই শখের তালিকা ও দীর্ঘ। প্রচলিত শব্দগুলির মধ্যে অন্যতম প্রাচীন মুদ্রা সংগ্রহ, গাছের বিচিত্র পাতা সংগ্রহ, ডাকটিকিট সংগ্রহ, বনসাই তৈরি করা, বাগান করা, ছবি আঁকা, প্রাচীন পুঁথি সংগ্রহ, লৌকিক শিল্পকর্ম, বিখ্যাত চিত্রকর্ম দুষ্প্রাপ্য চিত্র সংগ্রহ, গানের বিরল রেকর্ড সংগ্রহ ইত্যাদি।
অজানাকে জানার অদেখাকে দেখার শখ অনেকেরই, তাই বেরিয়ে পড়েন দেশ বিদেশ ভ্রমণে। কারুর শখ আবার বই পড়া।
আমার শখ একটু অন্য ধরনের। ছোটবেলা থেকেই বিভিন্ন বেতারে গলার স্বর শোনা আমার এক অভ্যেস। তাই আমার প্রিয় শখ রেডিও শোনা। বিভিন্ন বিভিন্ন অনুষ্ঠান শোনা আমার নেশা বলতে পারি। আমার অবসর সময় কাটাই রেডিও নিয়ে। রেডিও শোনায় আমি ভিন্ন জগতের স্বাদ পাই। আমার সারাদিনের ক্লান্তি আমি মুছে ফেলি। রেডিও শোনায় আমার চিত্র রঞ্জিত হয়। আমি আবার নতুন কর্মোদ্যমে উদ্দীপ্ত হই।
জীবনের কর্মব্যস্ততা আমাদের অলস সময়ে আমরা রচনা করতে চাই নিজস্ব একটি জগত। সেখানে একটা অপার্থিব আনন্দের সন্ধান মেলে। ভোলা বাবা একঘেয়ে যান্ত্রিক জীবন থেকে তাই আমরা রচনা করি শখের একটি ভিন্ন জগৎ। তাতেই পাওয়া যায় বন্ধনহীন মুক্ত জীবনের স্বাদ। ধন্যবাদান্তে
বিধান চন্দ্র সান্যাল
ঢাকা কলোনী, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।