যে কারণে রেডিও তেহরান এত জনপ্রিয়!
https://parstoday.ir/bn/news/letter-i85086-যে_কারণে_রেডিও_তেহরান_এত_জনপ্রিয়!
রেডিও তেহরানের কাজ বিশ্বজুড়ে। নিরপেক্ষ সংবাদ আর প্রয়োজনীয় তথ্য চটজলদি পরিবেশন তার কাজ। এ কাজকে এগিয়ে নিতে তার মাধ্যম রেডিও আর এখন যুগের হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেট। রেডিও তেহরানের সঙ্গে এখন আমাদের সংযোগের এক নতুন সূত্র ওয়েবসাইট।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২০ ১১:২৮ Asia/Dhaka
  • যে কারণে রেডিও তেহরান এত জনপ্রিয়!

রেডিও তেহরানের কাজ বিশ্বজুড়ে। নিরপেক্ষ সংবাদ আর প্রয়োজনীয় তথ্য চটজলদি পরিবেশন তার কাজ। এ কাজকে এগিয়ে নিতে তার মাধ্যম রেডিও আর এখন যুগের হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ইন্টারনেট। রেডিও তেহরানের সঙ্গে এখন আমাদের সংযোগের এক নতুন সূত্র ওয়েবসাইট।

আন্তর্জাতিক বেতার হিসেবে রেডিও তেহরানের সংবাদে বিশ্বের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই প্রাধান্য পায়। বাংলা বিভাগের ওয়েবসাইটে আমরা দেখি মোটামুটি ২৪ ঘণ্টায় প্রায় সংবাদ আপডেট করছে। বিশ্বের যেখানে যাই ঘটুক না কেন, সেটা যদি গুরুত্বপূর্ণ হয় তবে পেয়ে যাব রেডিও তেহরানের বাংলা সাইটে।

শুধু সংবাদ হয়তো অনেকেরই ক্ষুধা মিটাতে পারে না। আর তাই রেডিও তেহরানের আয়োজন সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। যেকোনো ঘটে যাওয়া ঘটনার বিশ্লেষণ পর্যালোচনা পাওয়া যায় দৃষ্টিপাতে বাংলাদেশ ও ভারতের প্রধান প্রধান ঘটনার বিশ্লেষণ আমরা নিয়মিত পাচ্ছি ঢাকা ও কলকাতার টেলিফোন বার্তা থেকে যা বিশ্ব সংবাদের মাঝেই প্রচারিত হয়। এছাড়াও রয়েছে কলকাতা এবং ঢাকার প্রধান প্রধান দৈনিক সংবাদপত্রগুলোর উপর অনুষ্ঠান কথাবার্তা। সুতরাং সংবাদ ক্ষুধা মিটবে না মানে? রেডিও তেহরান আছে না?

রেডিও তেহরানের বাংলা ওয়েবসাইটের একটা বড় সুবিধা হচ্ছে ইচ্ছামত তথ্য সন্নিবেশের সুযোগ। যেকোনো একটি বিষয়ের উপর আমরা বাংলা ওয়েবসাইট থেকে। সাথে আছে ফেসবুক পোস্ট। ফেসবুক পোস্টে লাইক দিয়ে পাওয়া যায় সব রকম সংবাদের অফুরন্ত ভাণ্ডার। ফলে বিষয়টি হয়ে ওঠে জীবন্ত। আর পাঠকমাত্রই বুঝতে পারেন যে তার চাহিদা সবটাই উজাড় করে দেওয়ার চেষ্টা করছে রেডিও তেহরান।

সর্বশেষ এবং সর্বাধুনিক মিডিয়া টেকনোলজি ব্যবহার করতে সব সময় তৎপর। একদিনের অনুষ্ঠান মিস গেলেও ক্ষতি নেই তার শুনবার জন্য ব্যবস্থা রয়েছে। সেটা শুনতে পারে যেকোনো সময় পাঠক শ্রোতার ইচ্ছেমতো।

রেডিও তেহরান শ্রোতাদের জন্য এবং অনলাইন পাঠকদের জন্য নিয়মিত আয়োজন করছি মাসিক কুইজ এবং মাসিক শ্রেষ্ঠ শ্রোতা ও বাৎসরিক শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচন। এসব প্রতিযোগিতায় অংশ নিয়ে যেতে পারে আকর্ষণীয় পুরস্কার। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে শেখাও তো হয় সেটা কিন্তু ফ্রি।

রেডিও তেহরানের জনপ্রিয় মেইলবক্স অনুষ্ঠান প্রিয়জন আরো বেশি ইন্টারঅ্যাকটিভ চরিত্র পেয়েছে। রেডিও তেহরানের দর্শন- সব ধরনের সৌরভের সঙ্গে তাদের অবশ্যই সংলাপে ব্রতী হওয়া। এই উদ্যোগ আয়োজনের ফল খুবই উৎসাহব্যঞ্জক। তেহরানে সৌরভের কাছ থেকে আশা মেলের সংখ্যা ক্রমশই ঊর্ধ্বমুখী। রেডিও তেহরান ওয়েবসাইটে ক্লিক করছেন যারা তাদের সংখ্যা দিন দিন বাড়ছে।

প্রিয়জনে শ্রোতাদের সাক্ষাৎকার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানমালায় একদম সরাসরি তাদের অন্তর্ভুক্ত করবার সুযোগ করে দেওয়া হচ্ছে। তাছাড়া ওয়েবসাাইটে তাদের মতামত বিভাগের ছবিসহ লেখা প্রকাশ করে তাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। এককথায় শ্রোতারা কি চায় তাদের আগ্রহ কোনদিকে এসব রেডিওতে যতটা বেশি সম্ভব জানতে চেষ্টা করে এবং তা জেনে বাস্তবে রূপ দেবার চেষ্টা করে। তাইতো রেডিও তেহরানের এত জনপ্রিয়তা। রেডিওর প্রাসঙ্গিকতার নেই এরকম যুক্তি আর ধোপে টেকে না রেডিও তেহরান থেকে দেখলেই সেটা বোঝা যায়। ধন্যবাদান্তে

বিধান চন্দ্র সান্যাল

ঢাকা কলোনী

বালুরঘাটদ, দক্ষিণদিনাজপুর

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।