'রেডিও তেহরান রক্তচক্ষু উপেক্ষা করে সঠিক খবর দিয়ে যাচ্ছে'
প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। ২১/১২/২০২০ তারিখে রেডিও তেহরানের অনুষ্ঠানে প্রচারিত অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্বসংবাদ ও প্রিয়জন খুব ভালো লেগেছে।
তেহরানের প্রচারিত বিশ্বসংবাদ আমাদের খুব ভালো লাগে। কেননা বিশ্বসংবাদের মাধ্যমে নিরপেক্ষ, তথ্যবহুল, তরতাজা ও ইসলামী খবর পাওয়ার একমাত্র মাধ্যম রেডিও তেহরান। যেখানে অধিকাংশ মুসলিম দেশ আমেরিকা-ইসরাইলের তাঁবেদারে পরিণত হয়েছে, সেখানে ইরান তাঁবেদার রক্তচক্ষু উপেক্ষা করে আমাদের সঠিক খবর দিয়ে যাচ্ছে। তাই সবার প্রতি অনুরোধ, ২৪ ঘণ্টা রেডিও তেহরানের খবরের সাথেই থাকুন।
প্রিয়জনে ওইদিন আটজন শ্রোতার চিঠি পড়ে শোনানো হয়। অনুষ্ঠানে যাদের চিঠি ছিল, তারা হলেন ১। শাওন হোসাইন, ২। ফিরোজ আলম, ৩। বিধান চন্দ্র সান্যাল, ৪। হারুন অর রশীদ, ৫। মোঃ শাহাদত হোসেন (আমি নিজে), ৬। এইচ এম তারেক, ৭। শরিফা আক্তার পান্না এবং ৮। মোঃ সাইফুল ইসলাম। পরিচিত শ্রোতা বন্ধুদের বৈচিত্রময় মতামত খুব ভালো লেগেছে। তাদের সুন্দর ও আকর্ষণীয় মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই।
এছাড়াও ওই দিনের প্রিয়জনে ভারতীয় শ্রোতাবন্ধু নাজিম উদ্দিনের সাক্ষাৎকার প্রচারিত হয়েছে। তার সাবলীল ও গোছানো আলোচনাও বেশ ভালো লেগেছে।
ধন্যবাদান্তে,
মোঃ শাহাদত হোসেন
সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ
গুরুদয়াল সরকারি কলেজ
কিশোরগঞ্জ-২৩০০
বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।