‘পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান আছে সবার সাথে, সবখানে’
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় ভালোলাগা, ভালোবাসার নাম রেডিও তেহরান। কারণ পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান আছে সবার সাথে, সবখানে।
রেডিও তেহরান হৃদয় আমার কেড়েছ, প্রতিদিন তোমার অপেক্ষায় থাকি অনুষ্ঠান শুনব বলে। শুধু আমি নই, সান্ধ্য অনুষ্ঠান শুরু হলেই অনুষ্ঠান শোনার জন্য শ্রোতাদের মহামিলন ঘটে ফেসবুক পেইজ ও ম্যাসেঞ্জার গ্রুপে।
মাসিক কুইজ, প্রিয়জন, রংধনু আসর, প্রাচ্যবিদদের চোখে মহানবী (সা), ইরান ভ্রমণ, কথাবার্তা, দৃষ্টিপাত, কোরআন তেলাওয়াত ও তরজমা, প্রিয়জনে শ্রোতাদের মতামতকে গুরুত্ব দিয়ে সুন্দরভাবে উপস্থাপন করা, ওয়েবসাইটে শ্রোতাদের মতামত প্রকাশ, কী নেই সেখানে?
গাজী আব্দুর রশীদ, আক্তার জাহান, বাবুল আখতার, রেজওয়ান হোসেন, নাসির মাহমুদ,আশরাফুর রহমানসহ সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, শুভ কামনা।
বিধান চন্দ্র সান্যাল দাদাকে অভিনন্দন ডিসেম্বর মাসে মাসিক শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে বিজয়ী হওয়ায়। ধন্যবাদ শুভ কামনা রেডিও তেহরান বাংলা বিভাগের অগণিত শ্রদ্ধেয় শ্রোতা বন্ধুদের।
আসুন আমরা সবাই ভালো বন্ধু হই, সবাইকে ভালোবাসি, আলোকিত হই, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা জাগ্রত করি। মাস্ক পরি, নিরাপদ থাকি।
শুভেচ্ছান্তে,
এ, টি, এম, আতাউর রহমান রঞ্জু
সভাপতি, ‘আলোকিত মানুষ চাই, আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব’, রংপুর।
পার্সটুডে/আশরাফুর রহমান/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।