'ইসলামের মধ্যেও যে সুস্থ বিনোদন আছে রেডিও তেহরান তার জ্বলন্ত প্রমাণ'
আসসালামু আলাইকুম। আশা করি রেডিও তেহরানের সংশ্লিষ্ট কলাকুশলীসহ সবাই কুশলেই আছেন এবং কামনা তাই।
পর আলাপন- কুয়েতের মরুপ্রান্তর নিয়মিতই রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছি। কখনো অ্যাপসের সাহায্যে, কখনো ওয়েবসাইট ভিজিট করে, আবার কখনো ফেইসবুক লাইভ স্টিমিংয়ের মাধ্যমে। রেডিও তেহরান যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি। রেডিও তেহরানের প্রতি শ্রোতাদের এই যে জাগরণ তা কেবল সম্ভব হয়েছে নানান বৈচিত্র্যময় মার্জিত ও ইসলামী বিনোদনমূলক অনুষ্ঠান, শ্রোতাদের মূল্যায়ন এবং আপনাদের সুন্দর মনকাড়া নান্দনিক উপস্থাপনার কারণে। অশ্লীলতা ছাড়া ইসলামের মধ্যেও যে সুস্থ বিনোদন আছে রেডিও তেহরান তার জ্বলন্ত প্রমাণ।
হাদিসের বাণী থেকে জেনেছি- "তুমি যদি কুরআনের একটি আয়াতও জান তাহলে যারা জানে না তাদের নিকট প্রচার করো।" আমি মনে করি রেডিও তেহরান নানান বিনোদনের আঙ্গিকে ইসলামকে যেভাবে তুলে ধরেছে তা ইকামতে দ্বীন প্রতিষ্ঠার কাজ করছে।
আমি নিয়মিত শুনে আসছি- কুরআনের আলো। দারসভিত্তিক কুরআনের আলো অনুষ্ঠানটি জীবনের গতিপথ পরিবর্তন করে দেয় এবং চিন্তার জগৎকে নাড়িয়ে দেয় কুরআনকে জানার ও বুঝার খোরাক জোগায়।
আর রংধনু আসর প্রতিনিয়ত জ্ঞানের ভাণ্ডারকে করে সমৃদ্ধ, জীবন চলার পথে রংধনু'র প্রকৃত শিক্ষার পাথেয় হওয়া উচিত।
রেডিও তেহরানের একজন গর্বিত শ্রোতা হতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং প্রতিনিয়ত জানতে ও শিখতে পারছি ইসলামের সহিহ আকিদা ও আখলাক এবং নিজের জীবনকে ইসলামের রঙে রঙিন করার এটাই মোক্ষম সময় বলে আমি মনে করি।
পরিশেষে রিডিও তেহরানের সবাইকে সালাম শুভেচ্ছা আর শুভ কামনা জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
শাহজালাল হাজারী
কুয়েত সিটি, কুয়েত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৭