‘রেডিও তেহরানের প্রতিটি অনুষ্ঠানই জীবনকে নানাভাবে সমৃদ্ধ করে যাচ্ছে’
সুপ্রিয় মহোদয়, অন্তরঙ্গ প্রীতিসহ অনুপম শুভেচ্ছা রইল। রেডিও তেহরানের একজন একনিষ্ঠ শ্রোতা হিসেবে সবসময় যুক্ত থাকি। ইমেইলে চিঠি পাঠিয়ে উত্তর পেয়ে ধন্য হই বারবার।
রেডিও তেহরান থেকে প্রচারিত অনুষ্ঠানসমুহ শুনে এতোটাই মুগ্ধ হচ্ছি যে, আমার কাছে রেডিও তেহরানের একেকটি অনুষ্ঠানকে মনে হয় যেন একেকটি গণমাধ্যম কিংবা একেকটি আলোকিত প্রতিষ্ঠান।
তরতাজা বস্তুনিষ্ঠ সবার আগে সর্বশেষ সংবাদ, দর্পন, প্রিয়জন, ইরান ভ্রমণ, ইরান- ইরাক যুদ্ধের ইতিহাস, স্বাস্থ্যকথা, ইরানি পণ্য সামগ্রী এবং কুরআনের আলোসহ শিশুদের জন্য আসর রংধনু; প্রতিটি অনুষ্ঠানই যেন জীবনকে তথ্য, বিনোদন ও জানার পরিধিকে বাড়িয়ে দিয়ে নানাভাবে জীবনকে সমৃদ্ধ করে যাচ্ছে।
বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাথে পরিচিত থেকে আমরা ভেসে চলি নতুন থেকে নতুন খবরের সাথে। যাপিত জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে নৈতিকতা, সততা, সুশিক্ষা অন্যতম।
রংধনুর আসর নামক ব্যাপক শ্রোতাপ্রিয় অনুষ্ঠান থেকে আমরা এই মানবিক গুণগুলো সমন্ধে জানতে পারি। আমাদের ব্যক্তি জীবনে এইসব গুণাবলীর প্রতিফলন ঘটিয়ে আমরা ঋদ্ধ হই। সুতরাং রেডিও তেহরান কেবলমাত্র একটি রেডিও স্টেশন নয় বরং মানব জীবনের জন্য অতি মূল্যবান ও গুরুত্বপূর্ণ এক প্লাটফর্ম- যাতে সবার সংযুক্ত থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তো আজ এখানেই ইতি টানছি।
হারুন অর রশীদ
সভাপতি, জাগো রেডিও লিসেনার্স ক্লাব
গ্রামঃ পূর্ব নলছিয়া, পোঃ বিনোদটঙ্গী
থানাঃ মাদারগঞ্জ, জেলাঃ জামালপুর-২০১০
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।