‘আমাদের গ্রামের মানুষ এখনও রেডিও তেহরানকে ভালোবাসে’
আসসালামু আলাইকুম। মহান আল্লাহতায়ালার কৃপায় আপনারা ভালোই আছেন। আল্লাহতাআলার কাছে সেই দোয়া করি।
আমি মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া গ্রামে বসবাস করি। একটি দরিদ্র পরিবারে আমার জন্ম। ৮০ দশকে পড়াশোনার মাঝে রেডিওকে সঙ্গী হিসেবে কাছে পাই। সেই থেকে নিয়মিত রেডিও শুনে আসছি। শটওয়েভ অনেক বেতার বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু রেডিও তেহরানের অনুষ্ঠান শটওয়েভে বন্ধ হয়নি। এটা আমাদের সৌভাগ্য।
আমাদের গ্রামের মানুষ এখনও রেডিও তেহরানকে ভালোবাসে। আজকেই পাড়ার চায়ের দোকানে বসে আছি, এমন সময় দেশ-বিদেশের খবর জানতে রেডিও তেহরানের প্রশংসা কথা কানে ভেসে এলো। তখন বুঝলাম রেডিও তেহরানকে কত ভালোবাসে।
ইসলামি সংস্কৃতিকে তুলে ধরা, পবিত্র কুরআন তেলওয়াত করে বাংলা তরজমা করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, বিভিন্ন দিক নিয়ে তুলে ধরা রেডিও তেহরানের প্রধান বৈশিষ্ট্য। তাই বলি রেডিও তেহরানের অনুষ্ঠান শুনুন, গোটা বিশ্বকে জানুন।
সবশেষে আপনাদের সকলের প্রতি অফুরন্ত ভালোবাসাসহ সালাম জানিয়ে শেষ করছি।
এস এম জাকির হোসেন
সভাপতি ভি আর এল ক্লাব
নওপাড়া শিমুলিয়া, বহরমপুর মুর্শিদাবাদ
পশ্চিম বাংলা, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।