‘রেডিও তেহরানের এত শ্রোতা- জানতে পেরে অবাক হয়েছিলাম’
https://parstoday.ir/bn/news/letter-i87356-রেডিও_তেহরানের_এত_শ্রোতা_জানতে_পেরে_অবাক_হয়েছিলাম’
১২ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা ড. মীর শাহ আলম স্যার ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বিশ্ব বেতার দিবস উপলক্ষে বেতার বিষয়ক ডিএক্স প্রশিক্ষণ, প্রদর্শনী ও শ্রোতা সম্মেলনের আয়োজন করেছিলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১২:০৭ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরানের এত শ্রোতা- জানতে পেরে অবাক হয়েছিলাম’

১২ ফেব্রুয়ারি বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের সাবেক পরিচালক ও সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ-এর প্রধান উপদেষ্টা ড. মীর শাহ আলম স্যার ও ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিদারুল ইকবাল বিশ্ব বেতার দিবস উপলক্ষে বেতার বিষয়ক ডিএক্স প্রশিক্ষণ, প্রদর্শনী ও শ্রোতা সম্মেলনের আয়োজন করেছিলেন।

আমি সেখানে উপস্থিত ছিলাম। বেতার বিষয়ে প্রশিক্ষণ ও আলাপ-আলোচনার সময় আয়োজকরা শ্রোতাদেরকে প্রশ্ন করেছিলেন- কে, কে আন্তর্জাতিক বেতার শোনেন? জবাবে অনেক শ্রোতা জানান, তারা আন্তর্জাতিক বেতার শুনেন। তারপর বলা হয়েছিল কে, কোন্‌ বেতার শোনেন? তখন অনেক শ্রোতা বলেছিলেন যে, ‘আমি রেডিও তেহরান শুনি’। রেডিও তেহরানের এত শ্রোতা জানতে পেরে আমি অনেক অবাক হয়েছিলাম!

একথা সত্যি যে, রেডিও তেহরান দিন দিন শ্রোতাবান্ধব হয়ে উঠেছে এবং শ্রোতাপ্রিয় অনুষ্ঠান চালু করেছে। প্রিয়জন, রংধনু আসর, কথাবার্তা, দৃষ্টিপাত, বিশ্বসংবাদ, ইরানের পণ্য-সামগ্রী এবং নতুন অনুষ্ঠান ‘আদর্শ মানুষ করার কৌশল’ শ্রোতাদের মন জয় করে নিয়েছে। সেজন্যেই রেডিও তেহরান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। ধন্যবাদ রেডিও তেহরানের কলাকুশলীদের বিশেষ করে রংধনু ও প্রিয়জন আসরের নির্মাতা আশরাফুর রহমান ভাইকে।

মোঃ সাগর মিয়া

সভাপতি,

সৎপথে চলি সত্যকথা বলি বেতার শ্রোতা ক্লাব

সাংগঠনিক সম্পাদক,

আইআরআইবি ফ্যান ক্লাব কিশোরগঞ্জ

গ্রাম: সাদির চর, পোস্ট: গাজির চর

থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।