‘চাতক পাখি ন্যায় অধীর আগ্রহে অপেক্ষায় থাকি রেডিও তেহরান শোনার জন্য’
আসসালামু আলাইকুম। নির্ভরযোগ্য বেতার প্রতিষ্ঠান রেডিও তেহরান। গ্রাম-বাংলার ঘরে ঘরে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে থাকে। সঠিক সংবাদ শুনতে রেডিও তেহরানের অনুষ্ঠানকে বেশি গুরুত্ব দিয়ে থাকে।
চাতক পাখি ন্যায় অধীর আগ্রহে অপেক্ষায় থাকি রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার জন্য। পবিত্র কুরআন তেলাওয়াতসহ বাংলা অনুবাদ দিয়ে সাজানো অনুষ্ঠান আমি নিয়মিত শুনে থাকি।
ইসলামী প্রজাতন্ত্র বিশ্ব কাযক্রমের বাংলা অনুষ্ঠান রেডিও তেহরানের সম্প্রচার শুরু হয় ১৯৮২ সালের ১৭ এপ্রিল। আমি ৮০ দশকে রেডিওকে কাছে পাই। কিন্তু রেডিও তেহরানকে পাই ৯০ দশকে।
রেডিও তেহরান অনুষ্ঠানের মাধ্যমে ধর্মীয় বিষয়াদি বিশ্লেষণ করে তুলে ধরা। ইরানের জীবনযাত্রা বিভিন্নভাবে তুলে ধরা।অন্য বেতার যা দেয় না রেডিও তেহরান তা-ই দিয়ে থাকে। সবশেষে আপনাদের সকলের প্রতি অফুরন্ত ভালোবাসাসহ সালাম জানিয়ে শেষ করছি।
এস এম জাকির হোসেন
সভাপতি, ভি আর এল ক্লাব
নওপাড়া শিমুলিয়া, থানা: বহরমপুর জেলা: মুর্শিদাবাদ
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।