‘আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে ভূমিকা পালন করে রেডিও তেহরান’
https://parstoday.ir/bn/news/letter-i88054-আদর্শ_মানুষ_গড়ার_কারিগর_হিসেবে_ভূমিকা_পালন_করে_রেডিও_তেহরান’
আমি একজন রেডিও তেহরান বাংলা বিভাগের একজন পুরাতন শ্রোতা। তবে কয়েক বছর রেডিও তেহরান সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় মুর্শিদাবাদ জেলার শ্রোতা নাজিমুদ্দিন ভাইয়ের অনুপ্রেরণায় রেডিও তেহরান শুনতে শুরু করেছি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২১ ১৯:৫৩ Asia/Dhaka
  • ‘আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে ভূমিকা পালন করে রেডিও তেহরান’

আমি একজন রেডিও তেহরান বাংলা বিভাগের একজন পুরাতন শ্রোতা। তবে কয়েক বছর রেডিও তেহরান সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পুনরায় মুর্শিদাবাদ জেলার শ্রোতা নাজিমুদ্দিন ভাইয়ের অনুপ্রেরণায় রেডিও তেহরান শুনতে শুরু করেছি।

আমি নিয়মিত কুইজ প্রতিযোগিতা অংশগ্রহণ করি। অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে। কিছু অনুষ্ঠান রেকর্ডিং করে রাখি। পরবর্তীতে মুসলিম ভাইদের শোনাই। একজন আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবে ভূমিকা পালন করে রেডিও তেহরান।

রেডিও তেহরানের 'আদর্শ মানুষ গড়ার কৌশল', 'পাশ্চাত্যে জীবন ব্যবস্থা', শিশু-কিশোরদের অনুষ্ঠান 'রংধনু', সাক্ষাৎকারের অনুষ্ঠান 'আলাপন' এবং চিঠিপত্রের অনুষ্ঠান 'প্রিয়জন' আমার ভালো লাগে।

বর্তমানে অনেক আন্তর্জাতিক বেতার শ্রোতাবান্ধব কর্মকাণ্ড বাদ দিয়েছে। সেই পরিস্থিতিতে রেডিও তেহরান শ্রোতাদের গুরুত্ব দিচ্ছে কুইজ ও শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে। আমি মনে করি- রেডিও তেহরান আমাদের সাথে ও পাশে থাকার অঙ্গীকারে আবদ্ধ। এজন্য ধন্যবাদ জানাই এ বেতারকে। 

 

তরুণ মৈত্র

ইসলামপুর, মুর্শিদাবাদ

পশ্চিমবঙ্গ, ভারত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।