‘শুনি বেতারের ধ্বনি, শুনি রেডিও তেহরান/বেতারই আমার হৃদয়, বেতারই আমার প্রাণ’
https://parstoday.ir/bn/news/letter-i88516-শুনি_বেতারের_ধ্বনি_শুনি_রেডিও_তেহরান_বেতারই_আমার_হৃদয়_বেতারই_আমার_প্রাণ’
সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি বাংলা বিভাগের সবাই সুস্থ এবং নিরাপদেই আছেন। যা হোক, শীতের তীব্রতা পেরিয়ে যখন চৈত্রের দাবদাহে গাছের ঝরা পাতার মর্মর শব্দে ও কোকিলের কুহুতানে মনকে পুলকিত করে তেমনি পাতা ঝরার পর স্বর্ণোজ্জ্বল রোদ্দুরের তীব্রতাও মনকে শূন্যতা ও হাহাকার করে তোলে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১১, ২০২১ ০৫:৪২ Asia/Dhaka
  • ‘শুনি বেতারের ধ্বনি, শুনি রেডিও তেহরান/বেতারই আমার হৃদয়, বেতারই আমার প্রাণ’

সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি বাংলা বিভাগের সবাই সুস্থ এবং নিরাপদেই আছেন। যা হোক, শীতের তীব্রতা পেরিয়ে যখন চৈত্রের দাবদাহে গাছের ঝরা পাতার মর্মর শব্দে ও কোকিলের কুহুতানে মনকে পুলকিত করে তেমনি পাতা ঝরার পর স্বর্ণোজ্জ্বল রোদ্দুরের তীব্রতাও মনকে শূন্যতা ও হাহাকার করে তোলে।

এই শূন্যতা ও হাহাকার রোদ্দুরের দিন শেষে সন্ধ্যার আবহে হালকা শীতল পরশের মাঝে শুরু হয় রেডিও তেহরানের মন ভোলানো ও হৃদয় জুড়ানো বাংলা অনুষ্ঠান। রেডিও তেহরান বাংলা’র বর্ণিল ও শিক্ষাভিত্তিক মনোমুগ্ধকর অনুষ্ঠান আয়োজনের সাথে নিজেকে নতুনভাবে সাজিয়ে নিয়েছি পরিবারের মত আপন করে।

আমি রেডিও তেহরান বাংলার অতি নগণ্য একজন ভক্ত শ্রোতা। আমি রেডিও তেহরান বাংলা’র অনুষ্ঠান নিয়মিত শর্টওয়েভে শোনার চেষ্টা করি। যদিও কর্মব্যস্ততা ও পারিপার্শ্বিকতার কারণে নিয়মিত লেখা হয়ে ওঠে না। কিন্তু আমার সাথে যুক্ত থাকা প্রায় সকল বেতার শ্রোতা গ্রুপেই রেডিও তেহরান বাংলা’র লাইভ অনুষ্ঠান নিয়মিত শেয়ার করে থাকি যা বাংলাদেশের অধিকাংশ শ্রোতার নজরে পড়ে। সাথে অনুষ্ঠান শোনা ও মতামত জানানোর আহ্বানও জানিয়ে থাকি। নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি ছোট আকারে নিয়মিত অনুষ্ঠানের ওপর মতামতও দিয়ে থাকি রেডিও তেহরান লাইভে এবং প্রিয়জন গ্রুপে।

আমি মনে করি রেডিও তেহরানের দু’একটি অনুষ্ঠান ছাড়া প্রায় সব অনুষ্ঠানই শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। যেমন-

বিশ্বসংবাদ:

আমার দেশের খবরসহ সারা বিশ্বের সত্য ও বস্তুনিষ্ঠ খবর যখন রেডিও তেহরান বাংলায় শুনি... তখন নিজেকে ধন্য মনে করি... রেডিও তেহরানের সাথে যুক্ত থাকায়।

আসমাউল হুসনা:

রেডিও তেহরান বাংলা’র একটি সময়োপযোগী অনুষ্ঠান...যা আমাদেরকে ধীরে ধীরে সত্য, ন্যায় ও দ্বীনের পথে ধাবিত করছে।

কথা-বার্তা:

পত্রপত্রিকার পাতার এ আসরে দুই বাংলার জাতীয় পত্রিকার শিরোনামসহ নানা খবরের সারাংশ বা মূল খবরের নির্যাস পাই রেডিও তেহরান বাংলায়....যা সমসাময়িক ঘটনাপ্রবাহের তথ্যচিত্রকে তুলে ধরে আমাদের সামনে।

আদর্শ মানুষ গড়ার কৌশল:

অবক্ষয়িত জীবন রোধে এবং আদর্শ জীবন গঠনে বর্তমান সমাজ ব্যবস্থায় ও সামাজিক প্রেক্ষাপটে ধারাবাহিক অনুষ্ঠান ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ অনুষ্ঠানটি যথাসময়ে সম্প্রচার শুরু করায় রেডিও তেহরান বাংলার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে এ অনুষ্ঠানটি ধারাবাহিকভাবে নিয়মিত প্রচারে দাবিও জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী ইরানের শিক্ষা, কৃষ্টি, বিজ্ঞান, ইতিহাস ও সংস্কৃতি নিয়ে নতুন কোনো অনুষ্ঠান তৈরির প্রস্তাবনাও করছি।

লেখিবার চাহে এ মন লেখাতো কিছু হয় না,

তবুও কিছু লিখে যাই বাকিতো কিছু রয় না।

শুনি বেতারের ধ্বনি, শুনি রেডিও তেহরান,

বেতারই আমার হৃদয়, বেতারই আমার প্রাণ।

প্রতিদিন চলে আড্ডা প্রিয়জনদের প্রিয়জন আসরে,

শুনি আল কুরআনের বাণী পাথেয় হবে হাশরে... 

পরিশেষে বলতে চাই, সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা পেতে এবং সুস্থ সমাজ বিনির্মাণে বেতারের ভূমিকা অনস্বীকার্য। তাই আসুন সবাই মিলে বেতারের সাথেই থাকি। থাকি রেডিও তেহরান বাংলার সাথে।

 

আবু তাহের

প্রধান সম্পাদক, টাঙ্গাইল দর্পন ডটকম

সভাপতি, ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাবস, টাঙ্গাইল।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।