‘ইরান আর রেডিও তেহরান আমাদের অনুপ্রেরণা’
প্রিয়জন, আসসালামু আলাইকুম। প্রথমেই আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশাকরি আপনারা সকলেই আল্লাহ’র রহমতে খুবই ভালো আছেন। আমি নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনি এবং ওয়েব সাইট ভিজিট করি।
রেডিও তেহরান থেকে প্রচারিত তরতাজা ও বস্তুনিষ্ঠ বিশ্ব সংবাদ খুব ভালো লাগে। বর্তমানে মার্কিন প্রশাসনসহ বিশ্বের বেশ কিছু ইসলামবিরোধী রাষ্ট্র মুসলিমবিদ্বেষী হিংসা ছড়ানোর জন্য একটার পর একটা সুপরিকল্পিত ও সাজানো ঘটনা ঘটিয়ে চলেছে। পুরোটাই অভিনয়। এই সব মুখোশধারীদের মুখোশ যে কবে আর কিভাবে খুলবে তা আল্লাহই জানে। মুসলিমবিদ্বেষী এসব ঘটনার তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে। আর তার জন্য ইরান আর রেডিও তেহরান আমাদের অনুপ্রেরণা। বর্তমানে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের বিন্যাস খুবই চমৎকার। প্রত্যেকটি পরিবেশনা আমাদের মুগ্ধ করে। আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে চলেছে রেডিও তেহরান। আন্তরিক ধন্যবাদ প্রত্যেক ঘটনাকে সঠিকভাবে আমাদের কাছে তুলে ধরার জন্য।
এবার আজ প্রচারিত অনুষ্ঠান নিয়ে আমার মতামত সংক্ষিপ্ত আকারে তুলে ধরছি। বিশ্বসংবাদের পর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের প্রথমে আমেরিকার কাছে থেকে সৌদি আরবের ৬১% অস্ত্র কেনার পরিমান বৃদ্ধি নিয়ে রিপোর্টের প্রেক্ষিতে ভাষ্যকারের প্রতিবেদন শুনলাম। এক্ষেত্রে সৌদি সরকার কেন এতো বিপুল অর্থ ব্যয় করে সেটা একটা বিরাট প্রশ্ন! তারপর আব্দুল হাকিমের প্রতিবেদন শুনলাম আসামের বিধানসভা নির্বাচন নিয়ে। দুটি পরিবেশনাই খুবই ভালো ছিল।
হজরত ইমাম হুসাইন (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ পরিবেশনা অত্যন্ত মন দিয়ে উপভোগ করলাম। অনুষ্ঠানটি খুবই চমৎকার হয়েছে। অনেক কিছু জানতে ও বুঝতে পেরে খুবই ভালো লাগল। তারপর প্রচারিত হলো কথাবার্তা। বাংলাদেশ ও ভারতের সংবাদ শিরোনাম ও তার ওপর আলোচনা বরাবরই আমার কাছে খুবই উপভোগ্য।
ইরানের সাহিত্য ও সংস্কৃতি খুবই সমৃদ্ধ। ইরানের সাহিত্য বিশ্বের অনুপ্রেরণা। ধ্রপদী ধারার ইরানি চিরায়ত গল্পের আসর ‘গল্প ও প্রবাদের গল্প’ একটি অসাধারণ অনুষ্ঠান। জীবনঘনিষ্ঠ অনেক কথা জানতে পারছি অনুষ্ঠান থেকে। আজ উপভোগ করলাম বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা নিয়ে প্রবাদের ওপর ভিত্তি করে ইঁদুর ও বিড়ালের সুন্দর একটি গল্প।
আন্তরিক ধন্যবাদ সুন্দর ও আকর্ষণীয় অনুষ্ঠান উপহার দিয়ে আমাদের সাথে থাকার জন্য। আবারও কথা হবে। ভালো থাকবেন, সুন্দর ও সুস্থ থাকবেন। খোদা হাফেজ।
মহ: হাফিজুর রহমান
ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব
গ্রাম ও পোষ্ট: চুপী, জেলা: বর্ধমান
পশ্চিমবঙ্গ, ভারত।
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।