শ্রোতাদের মতামত
'বর্তমান সময়ের প্রচার মাধ্যমগুলোর মধ্যে রেডিও তেহরানই সেরা'
গত ২৩/০৩/২০২১ ইং তারিখে রেডিও তেহরানের 'প্রিয়জন' এর আসরে শ্রোতাবোন রুশিয়া জামান রত্না'র ব্যতিক্রমী সাক্ষাৎকারটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সুন্দর এই সাক্ষাৎকারটি দেবার জন্য অজস্র ধন্যবাদ জানাই শ্রোতাবোন রুশিয়াকে।
তিনি বলেছেন, "ইরান আমার পছন্দের তালিকায় থাকা একটি দেশ। আমি ইরান সম্পর্কে জানতে দারুণভাবে আগ্রহী। তাই ইরানের রাজনৈতিক ইতিহাস, সাম্প্রতিক রাজনৈতিক ইস্যু, সামরিক কার্যক্রম নিয়ে খোঁজ খবর নেবার জন্য চেষ্টা করি। বলা যায়- ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. জাওয়াদ জারিফ আমার আইকন। তাঁর মত বুদ্ধিমান আর বিচক্ষণ পররাষ্ট্রমন্ত্রী আর একজনও নেই বলে আমি মনে করি।"
বোন রুশিয়ার কথার সূত্র ধরে ইরান সম্পর্কে আমি আরো কিছু জানতে চাই। সেইসাথে রেডিও তেহরান বাংলা'র অনুষ্ঠানের উৎকর্ষ সাধনে আমরা আরও নতুন কিছু চাই। চাই আরও প্রাণবন্ত উপস্থাপনা ও ইরানি তথ্য সমৃদ্ধ নতুন নতুন অনুষ্ঠান। যা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে অনেক অনেক বেশী সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। তবে হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি রেডিও তেহরান বাংলা'র উপস্থাপনায় সাবলীলতা ও উপস্থাপনার মাধুর্যতা বাড়ানোর জন্য।
আর হ্যাঁ, আমার মতে ইসলামী আইন মেনে বর্তমান সময়ের সকল প্রচার মাধ্যমগুলোর মধ্যে রেডিও তেহরানই হলো সেরা প্রচার মাধ্যম।
এম. জামাল আহমেদ সুবর্ণ
ঘ-১৩১/১, প্রগতি স্বরণী, মধ্যে বাড্ডা, বাড্ডা, ঢাকা- ১২১২
পার্সটুডে/আশরাফুর রহমান/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।