‘রেডিও তেহরান একটি পাঠশালা আর আমরা শ্রোতারা হলাম ছাত্র’
https://parstoday.ir/bn/news/letter-i91116-রেডিও_তেহরান_একটি_পাঠশালা_আর_আমরা_শ্রোতারা_হলাম_ছাত্র’
আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদের। ধৈর্য আর আত্মসংযমের মাধ্যমে তাকওয়া অর্জনের মধ্য দিয়ে আমাদের জীবনের গতিপথ আখেরাতমুখী হোক আর পরিবর্তিত সূচিত হোক আখলাক আর সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৪, ২০২১ ০৮:৩১ Asia/Dhaka
  • ‘রেডিও তেহরান একটি পাঠশালা আর আমরা শ্রোতারা হলাম ছাত্র’

আসসালামু আলাইকুম। পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতাবন্ধুদের। ধৈর্য আর আত্মসংযমের মাধ্যমে তাকওয়া অর্জনের মধ্য দিয়ে আমাদের জীবনের গতিপথ আখেরাতমুখী হোক আর পরিবর্তিত সূচিত হোক আখলাক আর সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে।

গত ৩ মে প্রচারিত রেডিও তেহরানের সকল আয়োজন বরাবরের মতোই আমার ভীষণ ভালো লেগেছে এবং মন ছুঁয়ে গেছে। রেডিও তেহরানের প্রতি আমার এই অগাধ আস্থা, ভালোবাসা আর ভরসার কারণ হলো- প্রতিনিয়ত নিত্য নতুন বিষয়াদি জানতে ও শিখতে পারছি এবং আমার জ্ঞানের ভাণ্ডারকে শাণিত করছি। তাই বলতে চাই রেডিও তেহরান শুধুমাত্র একটি গণমাধ্যম নয়; আমার দৃষ্টিতে রেডিও তেহরান একটি পাঠশালা আর আমরা শ্রোতারা হলাম ছাত্র।

অদ্য আসরে প্রচারিত অন্যতম আকর্ষণ ছিল ‘শবে কদর ও আমিরুন মুমেনীন আলী (আ.) শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে বিশেষ আয়োজন। অনুষ্ঠানটি ছিল এক কথায় অসাধারণ শিক্ষণীয়, তথ্য সমৃদ্ধ ও আমাদের জন্য অনুস্বরণীয় ও অনুকরণীয়। আল্লাহর আনীত জীবন বিধান যেন তার ব্যক্তিজীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে পরিস্ফুটিত ফুলের মতো সুবাসিত ছিল। যা তখনকার সমাজে কুরআনের প্রতিচ্ছবি লক্ষ করা গেছে মক্কার অলিতে গলিতে। 

আলী (আ.) অতিবাহিত জীবনের তাৎপর্য আর গুরুত্ব অনুধাবনের করে আমাদের বাস্তবজীবনে প্রয়োগের মাধ্যমেই কেবল আখিরাতের স্বার্থরক্ষা হতে পারে।

মহিমান্বিত শবে কদরের তাৎপর্য ও আমলের গুরুত্ব নিয়ে আলোচনাটি ছিল এককথায় প্রশান্তিকর এবং স্বর্গীয় সুখ অনুভব করার মতো। এই মাসটি কুরআন নাযিলের মাস এবং কুরআনের উদ্ধৃতি দিয়ে আমলের দিক দিয়ে হাজারো মাস থেকে উত্তম। তাই এই সময়টাতে বেশি বেশি কুরআন তেলাওয়াত ও অধ্যয়নের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। এই অনুভূতি জাগ্রত করার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগকে আবারো শান্তির অমীয়বাণী সালাম, শুভেচ্ছা আর শুভ কামনা জানিয়ে আজকের মতো লিখার ইতি টানলাম। আল্লাহ আমাদের ভালো কাজকে কবুল করুন, আমীন।

 

শাহজালাল হাজারী

কুয়েত সিটি, কুয়েত।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।