সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সঠিক সংবাদ প্রচার করছে রেডিও তেহরান
https://parstoday.ir/bn/news/letter-i92138-সত্য_ও_ন্যায়ের_পথে_অবিচল_থেকে_সঠিক_সংবাদ_প্রচার_করছে_রেডিও_তেহরান
রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের লেখাগুলো পার্সটুডে ডটকমে প্রকাশ শুরু হয়েছে। বিজয়ী ১২ জনের পাশাপাশি মানসম্মত সবার লেখা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের রাজবাড়ীর শ্রোতা শাওন হোসা্ইনের লেখা।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ২৫, ২০২১ ০৮:২২ Asia/Dhaka
  • সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে সঠিক সংবাদ প্রচার করছে রেডিও তেহরান

রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের লেখাগুলো পার্সটুডে ডটকমে প্রকাশ শুরু হয়েছে। বিজয়ী ১২ জনের পাশাপাশি মানসম্মত সবার লেখা ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের রাজবাড়ীর শ্রোতা শাওন হোসা্ইনের লেখা।

গণমাধ্যম সমাজ জীবনের দর্পন স্বরূপ। এটি এখন আমাদের জীবনের, সমাজের একটি অংশ। বর্তমান সময়ে গণমাধ্যমের প্রভাব প্রতিপত্তি নিঃসন্দেহে সর্বজন স্বীকৃত। আমাদের চলমান জীবনের প্রতিটি কাজ, প্রতিটি ঘটনা, ছোট ছোট ঘটনাগুলো প্রতিফলিত হয় গণমাধ্যমে। তাই জীবন ও সমাজের সাথে গণমাধ্যম ওতপ্রোতভাবে মিশে আছে। গণমাধ্যমগুলোর মধ্যে বেতার সবচেয়ে পুরোনো। বেতার এমন একটি গণমাধ্যম যা সকল শ্রেণীর মানুষের কাছে খুব দ্রুত পৌঁছাতে পারে। গণমাধ্যম হিসেবে বেতারের একসময় বেশ ঐতিহ্য ও সুনাম থাকলেও বর্তমানে তা হারিয়ে যেতে বসেছে তবে সাধারণ মানুষের নিকট খবরাখবর পৌছাতে বেতারের ভুমিকা আজও অনস্বীকার্য।

বর্তমান বিশ্বে যে সকল আন্তর্জাতিক বেতার কেন্দ্র রয়েছে তার মধ্যে রেডিও তেহরান অন্যতম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে (রেডিও তেহরান) যাত্রা শুরু করে ১৯৮২ সালের ১৭ এপ্রিল। বস্তুনিষ্ঠ সংবাদ ও জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান প্রচার করায় হাজারো শ্রোতার ভালোবাসায় রেডিও তেহরান তার সাফল্যের ৩৯ বছরে পদার্পণ করেছে। বর্তমানে ইন্টারনেট ও আকাশ সংস্কৃতির প্রভাবে আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো যখন শ্রোতাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে ঠিক তখন রেডিও তেহরান নানামুখি শ্রোতা বান্ধব কার্যক্রম গ্রহণ করে শ্রোতাদের সাথে বন্ধন দৃঢ় করেছে।

বর্তমান বিশ্বে বহু গণমাধ্যম থাকলেও স্বাধীন গণমাধ্যমের সংখ্যা খুবই নগন্য। অধিকাংশ গণমাধ্যম সঠিক ও বস্তুনিষ্ঠ খবর প্রচার থেকে দূরে সরে নিদিষ্ট দেশ বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নে বেশী উৎসাহী। পক্ষান্তরে রেডিও তেহরান সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে পশ্চিমাদের রক্তচক্ষু উপেক্ষা করে সঠিক ও নির্ভরযোগ্য খবর প্রচার করায় বহু সংখ্যক শ্রোতার নিকট বিশ্বাসযোগ্য ও আস্থাশীল গণমাধ্যমে পরিণত হয়েছে।

রেডিও তেহরানের অনুষ্ঠান ইসলামী নীতি, আদর্শ ও মূল্যবোধকে তুলে ধরে। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন শুরু হয় পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে যা অনুষ্ঠানের শুরুতেই শ্রোতাদের মনে শান্তির পরশ দেয়। প্রতিদিনের আয়োজনের শুরুতে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া তরতাজা বিশ্ব সংবাদ শ্রোতাদের খবরের খোরাক মেটায়। এমন অনেক শ্রোতা আছেন যারা শুধু রেডিও তেহরান থেকে বস্তুনিষ্ঠ বিশ্বসংবাদ শোনার জন্য রেডিও তেহরান টিউন করেন। সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করায় রেডিও তেহরানের বিশ্বসংবাদ বাংলা ভাষাভাষী সকল শ্রোতার নিকট বেশ গুরুত্ব বহন করে। প্রতিদিনের খবরের পাশাপাশি গুরুত্বপূর্ণ খবরের বিশ্লেষণ নিয়ে আয়োজন 'কথাবার্তা' শ্রোতাদের নিকট বেশ জনপ্রিয়।

রেডিও তেহরান থেকে সাপ্তাহিক বেশ কিছু শ্রোতানন্দিত ধারাবাহিক অনুষ্ঠান প্রচারিত হয় যার মধ্যে 'রংধনু আসর' অন্যতম। এই ধারাবাহিকটি শিশু-কিশোরদের জন্য নির্মিত হলেও শিক্ষণীয় গল্প প্রচারের জন্য সকল বয়সী শ্রোতাদের নিকট বেশ জনপ্রিয়। এছাড়া ইরানকে খুব কাছ থেকে জানবার জন্য সাপ্তাহিক 'ইরান ভ্রমণ' অনুষ্ঠানটি শ্রোতাদের বিনা খরচে ইরান ভ্রমণের চাহিদা মেটায়।

উপরে উল্লেখিত ধারাবাহিক ছাড়াও রেডিও তেহরান থেকে আরো বেশ কিছু ধারাবাহিক প্রচারিত হয় যেগুলোর বিষয়বস্তু অত্যন্ত জীবন ঘনিষ্ঠ। যেমন- আদর্শ মানুষ গড়ার কৌশল, পবিত্র কুরআনের তাফসির বিষয়ক আয়োজন 'কুরআনের আলো', স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্যকথা, মহান আল্লাহর গুণবাচক নামের তাৎপর্য বিশ্লেষণমূলক আয়োজন আসমাউল হুসনা, পাশ্চাত্যের সংস্কৃতি ও জীবন ব্যবস্থা নিয়ে ধারাবাহিক পাশ্চাত্যে জীবন ব্যবস্থা, সাক্ষাৎকারমূলক আয়োজন আলাপন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী আয়োজন দর্পন ও সাপ্তাহিক আলোচনা ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস

বর্তমানে আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত মূল্যবোধের চরম অবক্ষয় লক্ষ্য করছি এক্ষেত্রে আদর্শিক মূল্যবোধ সম্পন্ন সমাজ প্রতিষ্ঠায় রেডিও তেহরানের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রেডিও তেহরান সকল অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে মজলুম ও নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হিসেবে টিকে থাকুক যুগের পর যুগ।

 

শাওন হোসাইন 

সভাপতি, রংধনু বেতার শ্রোতা সংঘ 

গ্রামঃ খোশবাড়ী, পোস্টঃ খানগঞ্জ 

থানাঃ রাজবাড়ী সদর, জেলাঃ রাজবাড়ী 

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।