‘রেডিও তেহরান শ্রোতাদের মতামতকে অত্যন্ত গুরুত্ব দেয়’
প্রিয় মহোদয়, বর্ষাস্নাত প্রকৃতির এক নির্মল পরিবেশ থেকে রেডিও তেহরান কর্মী ও কলাকুশলীকে জানাই প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা। নিশ্চয় সবাই নিরাপদে থেকে অনুষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন। আমাদের এলাকার করোনার প্রকোপ অত্যন্ত ভয়াবহ।
চুয়াডাঙ্গা ও ঝিনেদার জনগণ আতঙ্কগ্রস্ত অবস্থায় কালাতিপাত করছে। চারিদিকে মৃত্যুর মিছিল। দেখে নির্মল পরিবেশ মনে হলেও আসলে পরিবেশটা দূষিতই বলা চলে। তবে এর অবসান কবে হবে এটা বিধাতাই জানেন। আমরা আশা ছাড়তে রাজী নয়। আশা করি সুন্দর আগামীতে করোনামুক্ত পৃথিবী পাব।
গত ২০-০৬-২০২১ তারিখের ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ শীর্ষক আলোচনা আমার মনোযোগকে দারুণভাবে আকৃষ্ট করেছে। অনুষ্ঠানটি খুব ভালো লেগেছে। স্নেহ ভালোবাসার মর্মকথা ঐদিন আমি মর্মে মর্মে উপলব্ধি করেছি। এত গঠনমূলক আলোচনা কার না ভালো লাগে। জানলাম শিশুদের চাহিদা শুধু খাবার আর ভরণপোষণের মধ্যে সীমাবদ্ধ নয়; সেখানে স্নেহ ভালোবাসার গুরুত্ব অপরিসীম। স্নেহ ভালোবাসাবিহীন পরিবারের শিশুরা হীনমন্যতায় ভোগেও আস্থাহীন হয়ে পড়ে। সৌহার্দ্য ও ভালোবাসাহীন পরিবারের শিশুরা বিপথগামী হয়। তাদের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যায়। আশা করি এ ধরনের দার্শনিক ও জ্ঞানগর্ভ আলোচনা ভবিষ্যতেও শুনতে পাব।
এবার রিসিপশন মান প্রসঙ্গে। রেডিওতে রিসিপশান মান ততটা ভালো না হলেও ওয়েবসাইটে অত্যন্ত চমৎকার। এ ব্যাপারে কারিগরি বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
শ্রোতাদের মতামতকে রেডিও তেহরান অত্যন্ত গুরুত্ব দেয় তার প্রমাণ পায় প্রিয়জন অনুষ্ঠানে সকল শ্রোতাদের উত্তর দেবার মাধ্যমে। এছাড়া ওয়েব সাইটেও তাদের মতামত প্রকাশিত হয়। সাথে সাথে সাক্ষাৎকার নেয়া হয় নবীন, প্রবীণ গ্রাম শহরের সব ধরনের শ্রোতাদের।
পরিশেষে রেডিও তেহরান-এর সকল শ্রোতা পরিবারের সদস্যসহ কলাকুশলীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মত ইতি টানছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
নজরুল ইসলাম
সভাপতি, বন্ধন & লাকী শ্রোতা সংঘ
মহেশপুর ৭৩৪০, ঝিনা্ইদহ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।