শ্রোতাদের মতামত
‘রংধনু আসর সম্পর্কে শ্রোতাদের মূল্যায়নধর্মী লেখাগুলো মনে প্রশান্তি আনে’
আসসালামু আলাইকুম। রেডিও তেহরান থেকে শিশু-কিশোরদের জন্য প্রচারিত সাপ্তাহিক অনুষ্ঠান রংধনু আসর শুধু শিশুদের মন জয় করে না বরং সব বয়সের শ্রোদেরকে আকৃষ্ট করে। রংধনু আসরকে নিয়ে অনেক শ্রোতাবন্ধু গুরুত্বপূর্ণ ও মূল্যবান মতামত দিয়ে থাকেন। এসব চিঠি পড়ে আমাদের মনে প্রশান্তি আনে।
রংধনু অনুষ্ঠানটি বিনোদনমূলক ও শ্রোতানন্দিত যা শ্রোতা মতামত দেখলেই বোঝা যায়। ‘রংধনু আসর’ সম্পর্কে ১৫ নভেম্বর ২০২০ থেকে ২৮ অক্টোবর ২০২১ পর্যন্ত পার্সটুডের শ্রোতাদের মতামত বিভাগে প্রকাশিত হয়েছে ২৬টি মতামত। সেখান থেকে কিছু শ্রোতার মূল্যবান মতামতের শিরোনাম নিম্নে তুলে ধরার চেষ্টা করলাম।
১৫ নভেম্বর-২০২০ বগুড়ার ভাই এম শামসুল ইসলামের লেখা, “রংধনু আসর দুই বাংলার অসংখ্য শ্রোতার মনে জায়গা করে নিয়েছে।” ১৯ নভেম্বর-২০২০ গাজীপুরের ভাই ফিরোজ আলম লিখেছেন, “রংধনুর আলোকচ্ছটা ছড়িয়ে পড়ুক দূর দিগন্তে।” ২২ ডিসেম্বর-২০২০ বগুড়ার ভাই সাইফুল ইসলামের লেখা, “শিশু কিশোরদের অনুষ্ঠান রংধনু সম্পর্কে মূল্যায়ন।”
৫ ফেব্রুয়ারি ও ১০ সেপ্টেম্বর-২০২১ কিশোরগঞ্জের ভাই মোঃ শাহাদত হোসেনের রংধনু আসর সম্পর্কে তাৎক্ষণিক মতামত ও ‘রংধনু আসর কেবল কোনো অনুষ্ঠান নয় এটি জীবন গোড়ার একটি দিক নির্দেশনা।’
১২ মার্চ-২০২১ জামালপুরের ভাই হারুন অর রশীদ লিখেছেন, “রংধনু আসর মানেই নানা রঙের মিশ্রণে বৈচিত্রময় শিক্ষণীয় বিষয়সমূহের সমারোহ।” ১৩ জুন তার লেখার শিরোনাম “রেডিও তেহরানের রংধনু আসর যেন এক অবারিত জ্ঞানভাণ্ডার।”
৭ এপ্রিল-২০২১ রাজবাড়ীর ভাই শাওন হোসাইন লিখেছেন, “প্রতি বৃহস্পতিবার অপেক্ষায় থাকি রংধনু আসরের মজার ও শিক্ষণীয় গল্প শোনার জন্য।” ২১ জুন চাঁপাই নবাবগঞ্জের শ্রোতা শামীম উদ্দিন শ্যামল লিখেছেন, “রংধনু অনুষ্ঠান শুনে মনটাকে নিয়ে গিয়েছিলাম ছোট বেলোয়।” ১৭ জুলাই মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারতের ভাই নিজামুদ্দিন শেখ লিখেছেন, “রংধনুর সাত রং আমাদের হৃদয়কে বিশেষভাবে রাঙিয়ে তোলে।” ২৫ জুলাই-২০২১ বর্ধমান, পশ্চিমবঙ্গ, ভারতের ভাই মহঃ হাফিজুর রহমান লিখেছেন, “ছোট্টমনিদের অংশগ্রহণে রেডিও তেহরানের ঈদের অনুষ্ঠানটি ছিল অনবদ্য।”
৩১ জুলাই-২০২১ দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ ভারতের শ্রোতা বিধান চন্দ্র সান্যালে ও ঝিনাইদহ বাংলাদেশের শ্রোতা নজরুল ইসলামের রংধনু আসর ও আদর্শ মানুষ গড়ার কৌশল সম্পর্কে যৌথ মতামত তুলে ধরা হয়। এছাড়াও ৭ সেপ্টেম্বরবিধান চন্দ্র সান্যালের আর একটি চিঠিতে লিখেছেন, “রংধনু অনুষ্ঠানটি বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাঝে বিশেষ সাড়া ফেলেছে।”
২৮ আগস্ট উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারতের ভাই ভাস্কর পাল ও কিশোরগঞ্জের শ্রোতা মোঃ শাহাদত ভাই এর রংধনু আসর সম্পর্কে যৌথ মূল্যায়ন।’ ১৮ সেপটেম্বর-’২০২১ ভাস্কর পাল ও আসামের ভাই আব্দুস সালাম সিদ্দিকের লিখা, “রেডিও তেহরানের রংধনু আসর সম্পর্কে দুই শ্রোতার ভাল লাগার অনুভূতি।”
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রংধনু আসরে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটির প্রশংসা করেও বেশ কয়েকজন শ্রোতা মতামত জানিয়েছেন। ২১ অক্টোবর’২০২১ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারতের শ্রোতাবন্ধু নাজিমুদ্দিন ভাই তাৎক্ষণিক লিখেছেন, “রংধনুতে মনোজ্ঞ সুরের মূর্ছনায় অনবদ্য একটি অনুষ্ঠান শুনলাম।”
২২ অক্টোবর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের শ্রোতা বিধান চন্দ্র সান্যাল মন্তব্য করেছেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবেশিত রংধনু আসরটি এ বছরের সেরা অনুষ্ঠান’। ২৩ তারিখে ভারতের আসামের বড়পেটা থেকে পাঠানো আব্দুস সালাম সিদ্দিক ভাইয়ের চিঠির শিরোনাম: ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’র রংধনু আসরটি শ্রোতাদের মনের মণিকোঠায় ঢেউ তুলেছে’। ২৪ অক্টোবর কুড়িগ্রামের সিনিয়র শ্রোতা আব্দুল কুদ্দুস মাস্টার লিখেছেন- ‘ঈদে মিলাদুন্নবী (সা.)’র রংধনু আসরটি বিশেষের বিশেষত্বকেও যেন হার মানিয়েছে’। ২৫ অক্টোবর মুর্শিদাবাদের শ্রোতা নিজামুদ্দিন সেখের লেখার শিরোনাম- 'ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পরিবেশিত রংধনু আসরটি ছিল হৃদয়স্পর্শী' এবং ২৮ অক্টোবর কোচবিহার থেকে মনীষা রায় লিখেছেন- 'ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রংধনুর বিশেষ অনুষ্ঠানটি ভীষণ ভালো লেগেছে'।
এখানে এক প্রায় বছরে শুধু রংধনু আসর নিয়ে লেখা প্রকাশ করা হয়েছে ২৬টি চিঠি। অন্য কোনো অনুষ্ঠান নিয়ে এত লেখা চোখে পড়ে না। তাই বলা যায় এ অনুষ্ঠানটি শ্রোতানন্দিত ও চিত্তাকর্ষণমূলক সবার প্রিয় অনুষ্ঠান। এই সুন্দর অনুষ্ঠান উপস্থাপনায় শ্রোতাদের মন জয় করায় ভাই গাজী আবদুর রশীদ ও বোন আকতার জাহানকে ধন্যবাদ জানাই। পাশাপাশি প্রযোজক আশরাফুর রহমান ভাইয়ের প্রযোজনায় শ্রোতাদের চিঠিপত্র রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডেতে প্রকাশ করায় অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনায় আজকের মতো শেষ করছি।
ধন্যবাদান্তে,
মুহাম্মদ আব্দুল হাকিম মিঞা
গ্রাম: ছোট জামবাড়িয়া, ডাকঘর: বড়গাছীহাট
উপজেলা: ভোলাহাট, জেলা: চাঁপাই নবাবগঞ্জ, বাংলাদেশ।
পার্সটুডে/আশরাফুর রহমান/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।