• বাংলাদেশের রেমিটেন্স আয় বাড়ছে; প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিতের পরামর্শ

    বাংলাদেশের রেমিটেন্স আয় বাড়ছে; প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিতের পরামর্শ

    অক্টোবর ১১, ২০১৯ ১৭:০১

    বাংলাদেশে বাড়ছে রেমিটেন্স বা প্রবাসী আয়। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সাড়ে ৪ বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা গত বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৫৮ শতাংশ বেশি। চলতি অর্থবছর শেষে তা ২০ বিলিয়ন ডলার হবে বলে আশা করছে সরকার।  

  • বাংলাদেশে ১০ বছরে নতুন কোটিপতি ৫৬ হাজার, অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া

    বাংলাদেশে ১০ বছরে নতুন কোটিপতি ৫৬ হাজার, অর্থনীতিবিদদের প্রতিক্রিয়া

    অক্টোবর ০৪, ২০১৯ ০৯:৩৫

    বাংলাদেশে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৮৬ জন। দশ বছর আগে অর্থাৎ ২০০৯ সালের মার্চ শেষে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারী ছিলেন ১৯ হাজার ৬৩৬ জন। এই হিসাবে গত দশ বছরে ৫৬ হাজার ৬৫০ জন ব্যক্তি নতুন করে কোটিপতির তালিকায় নাম লিখিয়েছেন।  কেবল ব্যাংকে টাকা আমানত রেখেছেন- এমন ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র তুলে ধরেছে বাংলাদেশ ব্যাংক। তবে ব্যাংকে আমানত রাখেন না— দেশে এমন কোটিপতির সংখ্যা এর চেয়েও বেশি বলেও জানা গেছে।

  • আমাদের টাকার অভাব নেই: বাংলাদেশের অর্থমন্ত্রী

    আমাদের টাকার অভাব নেই: বাংলাদেশের অর্থমন্ত্রী

    সেপ্টেম্বর ১২, ২০১৯ ১৫:৫৩

    বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, 'আমাদের টাকার কোনো অভাব নেই। আমি আপনাদের বলছি টাকা থাকার একটা বেঞ্চমার্ক আছে। সেই বেঞ্চমার্কের ওপরে আমাদের এখন ৯২ হাজার কোটি টাকা বেশি আছে। এটা তো লুকোচুরি করার কোনো ব্যাপার না।'

  • বাংলাদেশে বাড়ছে আয় বৈষম্য: বিশ্লেষকের অভিমত

    বাংলাদেশে বাড়ছে আয় বৈষম্য: বিশ্লেষকের অভিমত

    সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১৪:৪০

    বাংলাদেশে জাতীয় আয় বাড়লেও তার সুফল পাচ্ছে না প্রান্তিক শ্রেণির মানুষ। সম্পদের পাহাড় গড়ছে অল্প কিছু মানুষ। ফলে দিন দিন প্রকট হচ্ছে আয় ও ধন বৈষম্য। পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে, বৈষম্য কমাতে সম্পদের সুষম বন্টন ও দুর্নীতি বন্ধের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।

  • ঋণ খেলাপিদের বিশেষ সুযোগ: স্থিতাবস্থার মেয়াদ বাড়ল আরও ২ মাস

    ঋণ খেলাপিদের বিশেষ সুযোগ: স্থিতাবস্থার মেয়াদ বাড়ল আরও ২ মাস

    জুন ২৪, ২০১৯ ১৫:৩১

    ঋণ খেলাপিদের বিশেষ সুযোগ দিয়ে বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলারের ওপর স্থিতাবস্থার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে হাইকোর্ট। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ আজ (সোমবার) এক রিট মামলার শুনানিতে এ আদেশ দেয়।

  • শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা দিলেন অর্থমন্ত্রী, বিশ্লেষকের প্রতিক্রিয়া

    শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা দিলেন অর্থমন্ত্রী, বিশ্লেষকের প্রতিক্রিয়া

    জুন ২২, ২০১৯ ১৫:১৪

    বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আজ জাতীয় সংসদে দেশের শীর্ষ ৩০০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করেছেন। একই সাথে তিনি খেলাপি ঋণের পরিমাণ ও  খেলাপিদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার তথ্যও দিয়েছেন। তবে, অর্থমন্ত্রীর তালিকাভুক্ত ৩০০ শীর্ষ ঋণ খেলাপির রাজনৈতিক পরিচয় বা খেলাপি অর্থ আদায়ের জন্য সরকার গৃহীত প্রসঙ্গে কিছুই খোলাসা করা হয় নি। 

  • এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ: এডিবি

    এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রবৃদ্ধিতে শীর্ষে বাংলাদেশ: এডিবি

    জুন ১৯, ২০১৯ ২১:৩৬

    এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলছে, বিগত অর্থবছরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৫টি দেশের মধ্যে সবচেয়ে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশে। ২০১৮ অর্থবছরে বাংলাদেশ ৭ দশমিক ৯ প্রবৃদ্ধি অর্জন করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

  • বাংলাদেশে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: হাফিজউদ্দিন খানের প্রতিক্রিয়া

    বাংলাদেশে খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: হাফিজউদ্দিন খানের প্রতিক্রিয়া

    জুন ১৩, ২০১৯ ১৫:০০

    বাংলাদেশের ব্যাংকিং খাতে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে মোট খেলাপি ঋণের পরিমাণ দেড় লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকে এক জরুরি সভা ডেকে ব্যাংকগুলোর এমডিদের কাছে খেলাপি ঋণ বাড়ার কারণ জানতে চাওয়া হয়। বৈঠকে খেলাপি ঋণের লাগাম টেনে ধরতে একটি কমিটি গঠন করা হয়েছে।

  • ইরানের অর্থনীতিকে দুর্বল করে দেয়ার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে: জাহাঙ্গিরি

    ইরানের অর্থনীতিকে দুর্বল করে দেয়ার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হবে: জাহাঙ্গিরি

    এপ্রিল ৩০, ২০১৯ ১২:১৪

    ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে ঘোষণা দিয়েছে তা অবশ্যই ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। মার্কিনীরা ইরানের বিশাল সম্ভাবনাময় অর্থনীতিকে বুঝতে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

  • 'বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণে নেই, ব্যাংক খাতের অবস্থাও নাজুক'

    'বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণে নেই, ব্যাংক খাতের অবস্থাও নাজুক'

    এপ্রিল ২৯, ২০১৯ ১৫:৩৬

    বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুম্তফা কামাল জাতীয় সংসদে স্বীকার করেছেন, দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রণে নেই। ব্যাংক খাতের অবস্থাও নাজুক। আর পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, রাজনৈতিক হস্তক্ষেপ ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণেই ব্যাংকিং খাতে অস্থিরতা বিরাজ করছে। তাছাড়া সরকারি গবেষণা প্রতিষ্ঠান বি আই ডি এস বলেছে, ব্যাংকিং খাতে অযাচিত হস্তক্ষেপ, ঋণ পুনর্গঠনের শর্ত শিথিল করা এবং খেলাপী ঋণের সঙ্গা পরিবর্তনের কারণে ব্যাংক খাত বিশ্বমানের চেয়ে পিছিয়ে গেছে।