-
ব্রেইন ইনজুরির কথা বলে নিহত সেনাদের তথ্য গোপন করছে আমেরিকা: আইআরজিসি
ফেব্রুয়ারি ০১, ২০২০ ১৪:৫৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে নিহত সেনার সংখ্যা গোপন করার জন্যই আমেরিকা তাদের সেনাদের ব্রেইন ইনজুরির কথা বলছে। আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ আজ (শনিবার) ইরানের ওয়াতান ই-এমরুজ পত্রিকায় এ কথা লিখেছেন।
-
ইরানের হামলায় আহত সেনার সংখ্যা আবার বাড়াল পেন্টাগন; এবার ৫০ জন
জানুয়ারি ২৯, ২০২০ ০৬:৫৫মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত সেনার সংখ্যা আরেক দফা বাড়িয়েছে। আগের ঘোষণার চেয়ে আরো ১৬ জন বাড়িয়ে এবার ৫০ জনের আহত হওয়ার কথা জানিয়েছে পেন্টাগন।
-
আমেরিকার কোনো কমান্ডার নিরাপদ থাকবে না: আইআরজিসি প্রধান
জানুয়ারি ২৭, ২০২০ ১৮:৫০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের কোনো সেনা কমান্ডার হুমকির মুখে পড়লে আমেরিকার একজন সেনা কমান্ডারও বিশ্বের কোথাও নিরাপদ থাকবে না।
-
আইআরজিসি’র আরেক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা দিল আমেরিকা
জানুয়ারি ১৮, ২০২০ ০৪:৪০আমেরিকা ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র আরেকজন কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন,ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান শাহভারপুরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
ইরানের সঙ্গে যুদ্ধের চিন্তা আর কেউ করবে না: আইআরজিসি'র প্রধান
জানুয়ারি ১৫, ২০২০ ১৫:১০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানের সাম্প্রতিক পদক্ষেপের কারণে শত্রুদের যুদ্ধের চিন্তা উবে গেছে। আমেরিকাসহ বিশ্বের কোনো শক্তিই এখন আর ইরানের সঙ্গে যুদ্ধের চিন্তা করবে না।
-
জেনারেল সোলাইমানিকে সর্বোচ্চ পদক দিল সিরিয়া, ইরান পাশে থাকবে বললেন সালামি
জানুয়ারি ১৪, ২০২০ ১২:২৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরান সব সময় সিরিয়ার সরকার ও জনগণের পাশে থাকবে। তিনি আজ (মঙ্গলবার) তেহরানে সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিসের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
-
ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা
জানুয়ারি ১৩, ২০২০ ১৩:৪৮ইরাকের সালাউদ্দিন প্রদেশের দক্ষিণে মার্কিন 'বালাদ' বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। 'আল-ফুরাত' নিউজ চ্যানেল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় কী ধরণের ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়।
-
হামলা চালিয়ে আমেরিকাকে প্রথম থাপ্পড় মারা হয়েছে: জেনারেল ইসমাইল কায়ানি
জানুয়ারি ০৯, ২০২০ ১৫:৩৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের নতুন প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে তার দেশ আমেরিকাকে প্রথম চপেটাঘাত করেছে।
-
মার্কিন সামরিক ঘাঁটির রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে: ইরাকি সূত্র
জানুয়ারি ০৯, ২০২০ ০৬:৩৩ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে বলে একটি ইরাকি সূত্র জানিয়েছে।
-
ক্ষেপণাস্ত্র হামলা: আমেরিকার বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ডে নীরব থাকবে না ইরান
জানুয়ারি ০৮, ২০২০ ১৩:৪৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি আজ খুব ভোরে ইরাকের পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি 'আইন আল-আসাদের' ওপর বহুসংখ্যক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি'র কুদস্ ব্রিগেডের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।