-
জারিফের ওপর মার্কিন নিষেধজ্ঞা: হাস্যকর বলছে আইআরজিসি
আগস্ট ০১, ২০১৯ ১৮:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। মার্কিন নিষেধাজ্ঞাকে হাস্যকর ও বেআইনি বলেও আইআরজিসি মন্তব্য করেছে।
-
আটক ২ ট্যাংকারের ১২ নাবিককে মুক্তি দিয়েছে ইরান
জুলাই ২৬, ২০১৯ ১৩:১৬হরমুজ প্রণালী থেকে আটক দুই তেলবাহী ট্যাংকারের কয়েকজন নাবিককে মুক্তি দিয়েছে এবং বাকিদের সাথে স্ব স্ব দেশের দূতাবাসের কর্মকর্তাদের সাক্ষাৎ করার অনুমতি দিয়েছে ইরান । হরমুজ প্রণালী পার হওয়ার সময় আইন লঙ্ঘনের দায়ে এ দুই তেল ট্যাংকারকে আটক করেছিল ইরান।
-
আইআরজিসি যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী: ফাদাভি
জুলাই ২৩, ২০১৯ ১৩:৫৬ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র উপ-প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি বলেছেন, আইআরজিসি অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি শক্তিশালী। দিন যতই গড়াচ্ছে ইসলামি বিপ্লব ততই গৌরব উজ্বল হচ্ছে বলে তিনি জানান।
-
আমরা ধারণা করতে পারি নি ট্রাম্প এত বড় মিথ্যা বলতে পারেন: আইআরজিসি
জুলাই ২১, ২০১৯ ২০:৩১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারো স্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, ইরানি ড্রোন ভূপাতিত করার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের মিথ্যা কথা বলেছেন। গতকাল (রোববার) ইরানের জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকের পর জেনারেল হাজিজাদেহ একথা বলেন।
-
তেল ট্যাংকার আটকের ব্যাপারে ব্রিটিশ মন্ত্রিসভার জরুরি বৈঠক
জুলাই ২০, ২০১৯ ০২:০৩আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করার দায়ে ইরান হরমুজ প্রণালী থেকে একটি ব্রিটিশ তেল ট্যাংকার আটক করার পর শুক্রবার রাতে ব্রিটিশ মন্ত্রিসভা জরুরি বৈঠক করেছে। বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয়েছে, লন্ডন এ ব্যাপারে আরো বেশি তথ্য সংগ্রহ ও গোটা পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা করছে।
-
ড্রোন ধ্বংসের মার্কিন দাবি মিথ্যা প্রমাণে ফুটেজ প্রকাশ করবে ইরান
জুলাই ১৯, ২০১৯ ১২:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের ড্রোন ধ্বংসের মার্কিন দাবি যে মিথ্যা ও ভিত্তিহীন তা প্রমাণে খুব শিগগিরই ফুটেজ প্রকাশ করবে আইআরজিসি। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র জনসংযোগ বিভাগ আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
চোরাই তেলসহ বিদেশি জাহাজ আটক করেছে ইরান
জুলাই ১৮, ২০১৯ ১৪:১৮ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি একটি বিদেশি তেলবাহী জাহাজ আটক করেছে। জাহাজটিতে ১০ লাখ লিটার জ্বালানি তেল রয়েছে।
-
ইরাকের কুর্দিস্তানে আইআরজিসি’র ক্ষেপণাস্ত্র হামলা
জুলাই ১৩, ২০১৯ ০৮:৪১ইরাক সীমান্তের উত্তরাঞ্চলে স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানে সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে বহুমুখী হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। হামলায় সন্ত্রাসী গোষ্ঠীর বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে।
-
ইরাকের কুর্দিস্তান সীমান্তের জঙ্গি আস্তানায় আইআরজিসি’র অভিযান; বহু সন্ত্রাসী হতাহত
জুলাই ১২, ২০১৯ ১৪:১১ইরাকের কুর্দিস্তান সীমান্তে উগ্র জঙ্গিদের কয়েকটি ঘাঁটিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র হামলায় বহু সন্ত্রাসী হতাহত হয়েছে। আইআরজিসি’র জনসংযোগ বিভাগ আজ (শুক্রবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
-
ইরান কোনো যুদ্ধে পরাজিত হবে না: আইআরজিসি কমান্ডার
জুলাই ০৯, ২০১৯ ১৩:৫৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের স্থল বাহিনী উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, ইরান এখন স্থলযুদ্ধের ক্ষেত্রে এমন শক্তি অর্জন করেছে যে, শত্রুকে যেকোনো যুদ্ধে পরাজিত করতে সক্ষম।