-
ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই: ওবায়দুল কাদের
আগস্ট ১৫, ২০১৮ ০৮:৩১বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয় গান গাই, ধ্বংসস্তুপের উপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই—এটাই আওয়ামী লীগের ইতিহাস।”
-
কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক পুরোনো নালিশেরই অংশ: ওবায়দুল কাদের
আগস্ট ০৮, ২০১৮ ০৮:৩০বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কূটনীতিকদের সাথে বিএনপির বৈঠক পুরোনো নালিশেরই অংশ। দলটি কূটনীতিকদের সামনে মিথ্যাচার করে। এটা তাদের মিথ্যাচারের অংশ, পুরোনো অভ্যাস।
-
শিক্ষার্থীদের আন্দোলনে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ ঘটেছে: কাদের
আগস্ট ০৩, ২০১৮ ১০:০৮নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশ ঘটেছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কোনও অপশক্তির উস্কানিতে বিভ্রান্ত না হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
-
সরকারের পদত্যাগ চাইলেন ফখরুল: ছাত্রদের ওপর ভর করেছে বিএনপি- কাদের
আগস্ট ০২, ২০১৮ ১০:১৪সড়কে নিরাপত্তার দাবিতে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভে বিএনপির সমর্থন আছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) সকালে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
-
আওয়ামী লীগের জোয়ার ও বিএনপির ভাটা চলছে: কাদের
জুলাই ২০, ২০১৮ ১১:১৫বাংলাদেশে উন্নয়নের কারণে আওয়ামী লীগের পক্ষে জোয়ার আর নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ভাটা চলছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের এক সময় ভাটা ছিল; এখন বিএনপির। তাদের এ ভাটা জোয়ার হবে কিনা জানি না। তবে, আমার মনে হয়, আগামী নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে এবং আবারও আওয়ামী লীগ জোয়ারে ভাসবে।
-
২০০১ সালের মতো নীলনকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না: কাদের
জুলাই ১২, ২০১৮ ১৩:০১আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি যতই রঙিন খোয়াব দেখুক, ২০০১ সালের মতো সেই নীলনকশার নির্বাচন বাংলাদেশে আর হবে না।
-
বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ ‘খাওয়া ভবনে' রূপান্তরিত হবে: কাদের
জুলাই ১১, ২০১৮ ১৩:০১আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এক দিনেই বাংলাদেশ ‘খাওয়া ভবনে' রূপান্তরিত হবে। বাংলাদেশ রসাতলে যাবে।
-
ঐক্যবদ্ধ থাকলে সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হবে: প্রধানমন্ত্রী
জুন ৩০, ২০১৮ ১১:৪০বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ে উচ্ছ্বসিত হয়ে বলেছেন, এই বিজয়ই ভবিষ্যতে বিজয়ী হওয়ার পথ দেখাবে। এই ধারা বজায় রাখতে পারলে জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ বিজয়ী হতে পারবে।’
-
আ. লীগের আমলে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের রেকর্ড নেই: কাদের
জুন ২৫, ২০১৮ ১৮:৫৪বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাগুরা ও ১৫ ফেব্রুয়ারির নির্বাচন দেশের মানুষ আজও ভুলে যাননি। বিএনপি তাদের আমলে ভোট ডাকাতি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। আওয়ামী লীগের আমলে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের রেকর্ড নেই।
-
বিএনপির সঙ্গে সংলাপ নয়- কাদের: মওদুদ বললেন 'সরকার বাধ্য হবে'
জুন ২২, ২০১৮ ১৪:১৩বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপের প্রয়োজন নেই বলে আজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সংলাপ এটা সময়ের ব্যাপার। সময় হলে সরকার অবশ্যই সংলাপে বসতে বাধ্য হবে।