-
আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত আর্মেনিয়ার ১৩৫ সেনা নিহত
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৪:৩০আজারবাইজানের সঙ্গে গত কয়েক দিনের সীমান্ত সংঘর্ষে আর্মেনিয়ার ১৩৫ জন সেনা নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান।
-
ইরান-আর্মেনিয়া সীমান্তে আঘাত সহ্য করবে না ইরান
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৩:০৮ইরান-আর্মেনিয়া সীমান্তে যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় তেহরান প্রস্তুত রয়েছে। আর্মেনিয়ায় অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ইরান-আর্মেনিয়া সীমান্তের ওপর আঘাতের পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলা করা হবে।
-
আর্মেনিয়ার ১০০ সেনার লাশ হস্তান্তরে প্রস্তুত আজারবাইজান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ১৫:০৫আর্মেনিয়ার একশ' সেনার মৃতদেহ হস্তান্তর করবে আজারবাইজান। দেশটির যুদ্ধবন্দি বিষয়ক সরকারি কমিশন আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, ' আমরা আর্মেনিয়াকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি এবং তাদের ১০০ জন সেনার মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত আছি।'
-
আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিল ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২২ ০৩:১৩আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষ হতাহত হওয়ার পর ককেশাস অঞ্চলের এই দুই প্রতিবেশী দেশের সংঘাত অবসানের লক্ষ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বুধবার আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামোভের সঙ্গে এক ফোনালাপে তার দেশের ওই প্রস্তাব তুলে ধরেন।
-
আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার ৪৯ সেনা নিহত; সংঘর্ষ থামাতে তৎপর রাশিয়া
সেপ্টেম্বর ১৩, ২০২২ ১৩:০৭আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে আবারও ভয়াবহ সংঘর্ষ হয়েছে। নতুন করে এই সংঘর্ষের জেরে পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে ইয়েরেভান ও বাকু।
-
আজারবাইজানে প্রতিরক্ষা মেলায় নানা অস্ত্র ও সরঞ্জাম প্রদর্শন করবে ইরান
সেপ্টেম্বর ০৬, ২০২২ ১৩:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইলেকট্রনিক শিল্প সংস্থা 'সা-ইরান' এর প্রধান রিয়ার অ্যাডমিরাল রাস্তেগারি বলেছেন, আজারবাইজানের আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলায় নিজস্ব প্রযুক্তির বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করা হবে। বাকুতে আয়োজিত এই মেলার নাম দেওয়া হয়েছে 'এডেক্স'।
-
২০২০ সালের পর প্রথম আজারবাইজান-আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
জুলাই ১৭, ২০২২ ০৯:৪৬আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ২০২০ সালে নাগার্নো-কারাবাখ নিয়ে প্রাণঘাতী যুদ্ধের পর পর প্রথমবারের মতো বৈঠক করেছেন। গতকাল (শনিবার) জর্জিয়ার রাজধানী তিবলিসিতে দুই মন্ত্রী বৈঠকে বসেন। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর দিয়েছে।
-
আমদানি করা নিরাপত্তা দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করা যাবে না: শামখানি
জুলাই ১৬, ২০২২ ০০:৫০আজারবাইজান সফররত ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো আমদানি করা নিরাপত্তা দিয়ে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে পারবে না। তিনি শুক্রবার স্বাগতিক দেশের রাজধানী বাকুতে আজারবাইজানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রামিল ওসোবোফের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
'ইসরাইল যেখানে পা রাখার সুযোগ পায় সেখানেই নিরাপত্তা ধ্বংস করে'
জুন ৩০, ২০২২ ০৯:৪৭ইসলাম প্রজাতন্ত্রী ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের উপস্থিতি শুধুমাত্র উত্তেজনার সৃষ্টি করে, শান্তির বার্তা বহন করে না। তিনি আঞ্চলিক দেশগুলোকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দখলদার এই সরকার যেখানে পা রাখার জায়গা পায় সেখানেই নিরাপত্তা বিনষ্ট করে।
-
ইব্রাহিম রায়িসি-ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বৈঠক কবে কোথায়
জুন ২৮, ২০২২ ০২:০২ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আগামীকাল (বুধবার) তুর্কমেনিস্তানের রাজধানী এশকাবাদে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর শীর্ষ সম্মেলনের অবকাশে ওই দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে।