-
বুয়েটে ছাত্র খুন: ২ ছাত্রলীগ নেতা আটক, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা- কাদের
অক্টোবর ০৭, ২০১৯ ১০:০১বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে (২১) পিটিয়ে হত্যার ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও সহ-সভাপতি মুস্তাকিম ফুয়াদ।
-
গভীর রাতে বুয়েট ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
অক্টোবর ০৭, ২০১৯ ০৭:৩৮বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি আবাসিক হল থেকে আবরার ফাহাদ (২১) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোর ৪টার দিকে লাশটি উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।