-
পূর্ব উপকূল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
সেপ্টেম্বর ২৫, ২০২২ ১২:০৬উত্তর কোরিয়া তার পূর্ব উপকূল লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে খবর দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, দেশটির সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে যখন একটি মার্কিন বিমানবাহী রণতরী দেশটিতে পৌঁছেছে তখন আজ (রোববার) সকালে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে উত্তর কোরিয়া।
-
এক চীন নীতির প্রতি সমর্থন ঘোষণা করলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ২৫, ২০২২ ০৮:৩১জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক এক চীন নীতির প্রতি তার দেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম বার্ষিক অধিবেশনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে সাক্ষাতে তার দেশের এ সমর্থনের কথা জানান।
-
একটি টেকসই চুক্তি সই করতে ইরান বদ্ধপরিকর: আমির-আব্দুল্লাহিয়ান
সেপ্টেম্বর ২৫, ২০২২ ০২:৩১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় তার দেশ যথেষ্ট ছাড় দিয়েছে কারণ তেহরান পাশ্চাত্যের সঙ্গে একটি টেকসই চুক্তি স্বাক্ষর করতে বদ্ধপরিকর। তিনি শনিবার নিউ ইয়র্কে হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভুপকা হুকসাতরার সঙ্গে এক বৈঠকে ইরানের এ প্রত্যয়ের কথা জানান।
-
পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে রাশিয়াকে হুঁশিয়ারি দিল আমেরিকা
সেপ্টেম্বর ২৪, ২০২২ ০৬:৪৫আমেরিকা গত কয়েক মাস ধরে ব্যক্তিগতভাবে রাশিয়াকে ইউক্রেনের ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের পরিণতি সম্পর্কে হুঁশিয়ার করে আসছে। অন্যদিকে, মস্কো ওয়াশিংটনকে নিজের পরমাণু রেডলাইন সম্পর্কে উপদেশ দিয়েছে।
-
পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী হিসেবে আমেরিকাকেই এখন তা পুনর্বহাল করতে হবে
সেপ্টেম্বর ২২, ২০২২ ১৫:১৬ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ২০১৫ সালে সই হওয়ার পর ইরানের পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে আমেরিকা, ইরান নয়। সেজন্য পরমাণু সমঝোতা পুনর্বহালের উদ্যোগ আমেরিকাকে নিতে হবে এবং এক্ষেত্রে যে সমস্ত বাধা আছে সেগুলোকে দূর করার উপায় তাদেরকেই বের করতে হবে।
-
মানবাধিকার রক্ষা নিয়ে জাতিসংঘে বাইডেনের বক্তব্য এবং প্রকৃত বাস্তবতা
সেপ্টেম্বর ২২, ২০২২ ১৫:০৯আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে দেয়া বক্তৃতায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং এসব বিষয়ে ওয়াশিংটনের অবস্থান নিয়ে তার বক্তব্য তুলে ধরেন।
-
পশ্চিমা ৫ দেশের ভাড়াটে যোদ্ধাদের মুক্তি দিল রাশিয়া
সেপ্টেম্বর ২২, ২০২২ ০৬:৫৮ইউক্রেনে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে লড়াইরত পশ্চিমা পাঁচ দেশের ১০ ভাড়াটে যোদ্ধাকে মুক্তি দিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বড় ধরনের এই বন্দী বিনিময়ের চুক্তি করার ক্ষেত্রে সৌদি আরব মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে।
-
পুতিনের রিজার্ভ সেনা তলবের ঘোষণায় পাশ্চাত্যের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ২২, ২০২২ ০৪:১০ইউক্রেন যুদ্ধের জন্য আংশিকভাবে রিজার্ভ সেনা তলবের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম রাশিয়া এ ধরনের সেনা সমাবেশ করতে যাচ্ছে। স্থানীয় সময় বুধবার এ ঘোষণার সঙ্গে পুতিন আরও সতর্ক করেছেন যে, তার এ বক্তব্য কোনো ‘ধাপ্পাবাজি’ নয়।
-
বিদেশি শক্তির হুমকিতে ইরান এখন আর ভীত নয়, শত্রুরাও তা জানে: সর্বোচ্চ নেতা
সেপ্টেম্বর ২১, ২০২২ ১৫:১৭পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে প্রমাণ হয়েছে মাতৃভূমি রক্ষা করা এবং শত্রুর হুমকি মোকাবেলার উপায় আত্মসমর্পন নয়, প্রতিরোধ। সাদ্দামের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল ইরানি সেনা কমান্ডার, সৈনিক ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা আজ একথা বলেন।
-
এফ-১৬ যুদ্ধবিমানের জন্য ইউক্রেনকে ৩ বছর অপেক্ষা করতে হবে
সেপ্টেম্বর ২১, ২০২২ ০৫:৫২মার্কিন বিমান বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা বলেছেন, ইউক্রেনকে আমেরিকার কাছ থেকে এফ-১৬ জঙ্গিবিমান গ্রহণের জন্য আরো অন্তত তিন বছর অপেক্ষা করতে হবে। ইউরোপ ও আমেরিকায় মোতায়েন মার্কিন বিমান বাহিনীর কমান্ডার জেনারেল জেমস হ্যাকার এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এফ-১৬ যুদ্ধবিমান তৈরি ও বিভিন্ন দেশকে সরবরাহ করার যে ধারাবাহিকতা রয়েছে তাতে ইউক্রেনের হাতে এই যুদ্ধবিমান তুলে দিতে কমপক্ষে তিন বছর সময় লাগবে।