-
পশ্চিমাদের সঙ্গে সরাসরি সামরিক সংঘর্ষের ব্যাপারে হুঁশিয়ার করলো রাশিয়া
জুন ১০, ২০২২ ১৩:৩৫রাশিয়া পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছে: তাদের অবকাঠামোতে সাইবার-হামলা সরাসরি সামরিক সংঘাত ডেকে আনতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে: তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সরকারী প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানো হয়েছে। আমেরিকা এবং ইউক্রেনের হ্যাকার গ্রুপগুলো এই হামলার জন্য দায়ী।
-
জাহাজ ছেড়ে দেয়ার নির্দেশ; ইরানকে ফেরত দিতে হবে সব তেল
জুন ১০, ২০২২ ০৩:৪৩গ্রিসের একটি উচ্চতর আদালত ইরানের তেলবাহী ট্যাংকার ছেড়ে দেয়ার পাশাপাশি সব তেল ইরানকে ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে। গত মাসের শেষ দিকে মার্কিন চাপের মুখে গ্রিসের পানিসীমা থেকে ইরানের তেলবাহী জাহাজটি আটক করে এথেন্স।
-
উত্তর কোরিয়া নিয়ে উত্তেজনা সৃষ্টি করছে আমেরিকা: চীন-রাশিয়ার অভিযোগ
জুন ০৯, ২০২২ ১৩:১৬উত্তর কোরিয়া ইস্যুতে অহেতুক আমেরিকা উত্তেজনা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে চীন এবং রাশিয়া। গতকাল (বুধবার) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দুই দেশ আমেরিকার বিরুদ্ধে এই অভিযোগ তোলে।
-
ক্যালিফোর্নিয়ায় মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত, ৪ মেরিন সেনা নিহত
জুন ০৯, ২০২২ ১১:৩৬আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২৪ জন মেরিন সেনা নিহত হয়েছে।
-
মিথ্যার সাম্রাজ্য নিয়ে আমেরিকার অহংকার বন্ধ করা উচিত: চীন
জুন ০৯, ২০২২ ০৫:৫২চীন বলেছেন, আমেরিকার বিকৃত তথ্য ছড়ানো এবং মিথ্যার সাম্রাজ্য নিয়ে অহংকার বন্ধ করা উচিত। গতকাল (বুধবার) রাজধানী বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে একথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র ঝাও লিজিয়ান।
-
'আমেরিকা আমাকে পক্ষ ত্যাগ করে পুতিনের কর্মকাণ্ডের নিন্দা করতে বলেছিল'
জুন ০৯, ২০২২ ০৫:১১আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভ বলেছেন, মার্কিন সরকার তাকে পুতিন সরকারের পক্ষ ত্যাগ এবং ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানানোর জন্য প্রস্তাব দিয়েছিল।
-
টেলিফোনালাপে পশ্চিমা চাপ কমানোর কথা বললেন রায়িসি ও পুতিন
জুন ০৯, ২০২২ ০৫:০৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, বিশ্বের স্বাধীনচেতা দেশগুলো নিজেদের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার মাধ্যমে পশ্চিমা দেশগুলোর চাপ নিষ্ক্রিয় করে দিতে পারে। তিনি বুধবার রাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। ইরান ও রাশিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের চাপ যখন ক্রমাগত বাড়ছে তখন এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হলো।
-
আইএইএ’র নির্বাহী বোর্ডে ৪ পশ্চিমা দেশের ইরানবিরোধী প্রস্তাব পাস
জুন ০৯, ২০২২ ০১:২২চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী প্রস্তাবটি পাস হয়েছে। প্রস্তাবটিতে ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে ইরানের তিনটি ‘অঘোষিত স্থানে’ কথিত ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএ’কে পূর্ণ সহযাগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।
-
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে আমেরিকা নিজেই মস্কোর কাছ থেকে তেল কিনছে
জুন ০৮, ২০২২ ১৩:৪৪রাশিয়ার তেলের ওপর একদিকে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে অন্যদিকে রাশিয়ার কাছ থেকেই আবার ওয়াশিংটন তেল কিনছে। আমেরিকার এই অবস্থানকে কপটতা বা মোনাফেকি বলে মন্তব্য করেছেন রাশিয়ার জাতীয় সংসদের নিম্ন কক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভের ভলোদিন।
-
ইরান-বিরোধী আইএইএ'র সম্ভাব্য প্রস্তাবের নেপথ্যে ইসরাইল: মোহাম্মদ ইসলামি
জুন ০৮, ২০২২ ১২:০০ইরানের আণবিক শক্তি সংস্থার পরিচালক মোহাম্মাদ ইসলামি বলেছেন: আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরান বিরোধী সম্ভাব্য প্রস্তাবের খসড়া ইহুদিবাদীদের পৃষ্ঠপোষকতায় মার্কিন সর্বোচ্চ চাপের নীতিরই অংশ।