-
অনেক কথা বলে দিলেন ইরান বিষয়ক মার্কিন নতুন প্রতিনিধি
জুলাই ২৭, ২০২১ ০৬:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরান বিষয়ক আমেরিকার নতুন প্রতিনিধি রবার্ট ম্যালি স্বীকার করেছেন যে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছিলেন তা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, ট্রাম্পের ওই নীতি আমেরিকার স্বার্থ ক্ষতিগ্রস্ত করেছে বলেও তিনি মন্তব্য করেছেন।
-
ইরাকে ‘যুদ্ধ সমাপ্তির’ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
জুলাই ২৭, ২০২১ ০২:৩৫মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি বছরের শেষ নাগাদ ইরাকে ‘যুদ্ধের দায়িত্ব সমাপ্ত’ করার ঘোষণা দিয়েছেন। ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সাক্ষাতে সোমবার হোয়াইট হাউজে এ ঘোষণা দিয়েছে তিনি।
-
ড্রোন হামলার পর মার্কিন ঘাঁটিতে আগুন
জুলাই ২৬, ২০২১ ০৬:৩৪ইরাকের কুর্দিস্তানের এরবিল শহরে অবস্থিত মার্কিন নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি আল-হারিরে গত শুক্রবার ড্রোন হামলা হয়েছে এবং এর ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরাকের একটি প্রতিরোধকামী সংগঠন।
-
আমেরিকাকে ব্যবহার শেখাব আমরা: চীনা পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ২৬, ২০২১ ০৪:০০চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, অপরের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয় তা যদি আমেরিকা এখনো শিখে না থাকে তাহলে আন্তর্জাতিক সমাজকে সঙ্গে নিয়ে আমরা তা আমেরিকাকে শিখিয়ে দেব।
-
আফগানিস্তানে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানাল আমেরিকা ও ইউরোপ
জুলাই ২৫, ২০২১ ০৩:৩৪আফগানিস্তানে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সংলাপে বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা, ইউরোপ ও ব্রিটেন। আফগানিস্তানের ভবিষ্যত নিয়ে একটি চূড়ান্ত চুক্তির আগে আপদকালীন সমাধান হিসেবে অন্তর্বর্তী সরকার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে তারা।
-
আমেরিকার বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা দিয়েছে চীন
জুলাই ২৪, ২০২১ ১৫:১৩মার্কিন নিষেধাজ্ঞার জবাবে আমেরিকার বেশ কিছু নাগরিক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। এর মধ্যে রয়েছেন আমেরিকার সাবেক বাণিজ্যমন্ত্রী উইলবার রস।
-
মার্কিন সেনারা ইরাকি জনগণের এক নম্বর শত্রু: আসাইব আহলুল হক
জুলাই ২৪, ২০২১ ১০:৪২ইরাকের মাটিতে মার্কিন সেনাদের প্রয়োজন রয়েছে বলে সম্প্রতি ইরাকি পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন যে মন্তব্য করেছেন তাতে দেশটিতে সমালোচনার ঝড় উঠেছে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী প্রতিরোধকামী সংগঠনগুলো এবং রাজনৈতিক নেতারা এই সমালোচনায় মুখর হয়ে উঠেছেন।
-
কিউবার ওপর থেকে শিগগিরি অবরোধ প্রত্যাহার করুন: আমেরিকাকে চীন
জুলাই ২৪, ২০২১ ০৯:৪২কিউবার ওপর আমেরিকা যে সর্বাত্মক অবরোধ আরোপ করেছে তা শিগগিরি প্রত্যাহার করে নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে চীন। বেইজিং বলেছে, মার্কিন এই নিষেধাজ্ঞার কারণে লাতিন আমেরিকার দেশটিতে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে উঠবে।
-
রাশিয়ার চারপাশে অস্থিতিশীলতার বলয় সৃষ্টির চেষ্টা করছে পাশ্চাত্য: ল্যাভরভ
জুলাই ২৪, ২০২১ ০৭:০৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আমেরিকা এবং তাদের মিত্ররা রাশিয়ার চারপাশজুড়ে অস্থিতিশীলতার বলয় সৃষ্টির জন্য কাজ করছে। এই লক্ষ্য অর্জনের জন্য রাশিয়া এবং তার নিকটতম প্রতিবেশীদের মধ্যে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে।
-
হাইতি থেকে পালিয়েছে মার্কিন প্রতিনিধিদল
জুলাই ২৪, ২০২১ ০৬:৩৭হাইতির নিহত প্রেসিডেন্ট জোভনেল ময়েসের দাফন অনুষ্ঠানের কাছে গোলাগুলির পর সেখান থেকে মার্কিন একটি প্রতিনিধিদল পালিয়ে দেশে ফিরে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ প্রতিনিধিদলকে জোভনেল ময়েসের দাফন অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য পাঠিয়েছিলেন।