-
সিরিয়া সংকটে দায়েশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা: ল্যাভরভ
এপ্রিল ০২, ২০২১ ০৪:৪৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা। এছাড়া, সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আমেরিকা সমর্থন দিচ্ছেন যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
-
যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা বাড়ছেই; ক্যালিফোর্নিয়ায় শিশুসহ নিহত ৪
এপ্রিল ০১, ২০২১ ১৪:০০মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিতে এক শিশুসহ কমপক্ষে চার জন নিহত ও দুই জন আহত হয়েছে। আমেরিকায় প্রতিদিনই গুলির ঘটনা ঘটলেও গত দুই সপ্তাহে মৃত্যু হয়েছে তুলনামূলক বেশি।
-
একদিন বিলম্বও ইউরোপ ও আমেরিকার জন্য ক্ষতিকর: ইরানের প্রেসিডেন্ট
এপ্রিল ০১, ২০২১ ১৩:০০ইসলামী প্রজাতন্ত্র ইরান পরমাণু সমঝোতা বিষয়ক সব প্রতিশ্রুতি পালন করেছে ও শান্তির জন্য কাজ করছে। এখন প্রতিশ্রুতি পালনের দায়িত্ব হচ্ছে ছয় জাতিগোষ্ঠীর। এ কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
-
ইরানের ওপর সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়
এপ্রিল ০১, ২০২১ ০৭:৫৬মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে এবং এসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরান কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখা হবে।
-
আমেরিকার সঙ্গে ইরানের আপস-মীমাংসার সুযোগ রয়েছে: ল্যাভরভ
এপ্রিল ০১, ২০২১ ০২:০৩রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে এখনো ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আপস-মীমাংসার সুযোগ রয়েছে। তিনি গতকাল (বুধবার) আন্তর্জাতিক সংলাপ বিষয়ক রুশ থিংক ট্যাংক- ওয়ালদাইয়ে বক্তব্য রাখতে গিয়ে এ আশা ব্যক্ত করেন।
-
এখনো নীল থেকে ফোরাত পর্যন্ত দখলের স্বপ্ন দেখে ইসরাইল: নাসরুল্লাহ
এপ্রিল ০১, ২০২১ ০১:৪৬লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ও তার মার্কিন পৃষ্ঠপোষকেরা এখনো নীল নদ থেকে ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত একটি ইহুদিবাদী রাষ্ট্রের স্বপ্ন দেখে। তিনি বুধবার রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ মন্তব্য করেন।
-
ইরান থেকে গ্যাস-বিদ্যুৎ আমদানি: ইরাককে আবার আমেরিকার ছাড়
মার্চ ৩১, ২০২১ ১৪:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস ও বিদ্যুৎ আমদানি করার জন্য আবারো ইরাককে নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে আমেরিকা। আগামী চার মাসের জন্য ইরাক এই সুবিধা পাবে এবং ইরানকে তার পাওনা পরিশোধ করতে পারবে।
-
সিরিয়ার বিরুদ্ধে বর্বর যুদ্ধ চালাচ্ছে আমেরিকা; বন্ধ হওয়া উচিত: সাবেক সিনেটর
মার্চ ৩০, ২০২১ ১৪:৩৯মার্কিন কংগ্রেসের সাবেক সিনেটর রিচার্ড ব্ল্যাক বলেছেন, সিরিয়ায় বর্বর যুদ্ধ চালাচ্ছে আমেরিকা; এ যুদ্ধ বন্ধ হওয়া উচিত।
-
‘শুধুমাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই ইরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে’
মার্চ ৩০, ২০২১ ০৪:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের একজন শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেই শুধুমাত্র তেহরান ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে।
-
মাআরিবের দিকে অগ্রসর হচ্ছে ইয়েমেনের সেনাবাহিনী
মার্চ ২৯, ২০২১ ১৪:৪১ইয়েমেনের সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী বাহিনী নতুন করে মাআরিব প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। আল-মায়াদিন টিভি চ্যানেল তাদের সরেজমিন রিপোর্টে এই খবর দিয়ে আজ জানিয়েছে, ইয়েমেনি সেনারা এরইমধ্যে মাআরিবের পশ্চিমাঞ্চলের দুটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে।