-
সিরিয় সংকট সমাধানের উপায়: সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের সম্পৃক্তি
জুলাই ২৪, ২০২০ ১৫:১৩জাতিসংঘে ইরানি প্রতিনিধি বলেছেন সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব রাজনৈতিক স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা সংরক্ষণ করা অপরিহার্য। ইরানি প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি আরও বলেন: অবৈধ বিদেশী বাহিনীকে সিরিয়ার মাটি ছেড়ে চলে যেতে হবে।
-
বাড়ল উত্তেজনা: এবার মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিল চীন
জুলাই ২৪, ২০২০ ১১:৪৫চীন এবার সেদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চেংদু’তে অবস্থিত মার্কিন কনস্যুলেট বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে মার্কিন সরকার দেশটির হিউস্টন শহরে অবস্থিত চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর পাল্টা ব্যবস্থা নিল বেইজিং।
-
পম্পেওর ‘চাকরি খাওয়ার’ হুমকির জবাবে যা বললেন টেড্রোস অ্যাধানোম
জুলাই ২৪, ২০২০ ০৫:৪৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র প্রধান টেড্রোস অ্যাধানোমের চাকরি খাওয়ার যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন এই শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা। তিনি বলেছেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ‘অসত্য ও অগ্রহণযোগ্য এবং আলোচ্য বিষয়ের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কহীন’।
-
দ্বিপক্ষীয় সম্পর্কের ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে: আমেরিকাকে চীন
জুলাই ২৪, ২০২০ ০৫:১৯মার্কিন সরকার সেদেশের হিউস্টন শহরের চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পর বেইজিং পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। চীন বলেছে, আমেরিকার এ পদক্ষেপের ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের ‘মারাত্মক ক্ষতি’ হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, আমেরিকা যে অভিযোগ এনেছে তা ‘হাস্যকর অপবাদ’ ছাড়া আর কিছু নয়।
-
শর্তসাপেক্ষে কাবুলের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত তালেবান: মুখপাত্র
জুলাই ২৪, ২০২০ ০৩:৫২আফগানিস্তানের তালেবান শর্তসাপেক্ষে দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে। দোহায় তালেবানের রাজনৈতিক দপ্তরের মুখপাত্র সোহেল শাহিন গতকাল (বৃহস্পতিবার) এক টুইটার বার্তায় তার সংগঠনের এ আগ্রহের কথা জানান।
-
ইরান-চীন কৌশলগত চুক্তি কোনো অস্বাভাবিক বিষয় নয়: প্রতিনিধি
জুলাই ২৪, ২০২০ ০৩:২৭ইরান ও চীনের মধ্যে চূড়ান্ত হতে যাওয়া দীর্ঘমেয়াদি কৌশলগত চুক্তি অস্বাভাবিক কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি। তিনি বলেছেন, ইরান ও চীনের মধ্যকার সুদীর্ঘকালের ঘনিষ্ঠ সম্পর্ক থেকে এই চুক্তি উঠে এসেছে।
-
ইরাকের আরেকটি ঘাঁটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার হচ্ছে
জুলাই ২৩, ২০২০ ১৮:০৭ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণ অবস্থিত একটি সামরিক ঘাঁটি থেকে মার্কিন নেতৃত্বাধীন জোটের আরো সেনা প্রত্যাহারের প্রস্তুতি চলছে। ঘাঁটিটি থেকে বিদেশি সেনা প্রত্যাহার করার পর তা ইরাকের সরকারি বাহিনীর কাছে হস্তান্তর করা হবে।
-
বিশ্ব শান্তির সবচেয়ে বড় শত্রু সন্ত্রাসী মার্কিন সরকার !
জুলাই ২৩, ২০২০ ১৫:৩৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে দুর্বৃত্ত সরকারে পরিণত হয়েছে।
-
সোলাইমানি হত্যার গোপন রিপোর্ট প্রকাশ করতে ট্রাম্পের ওপর চাপ বাড়ছে
জুলাই ২৩, ২০২০ ১০:১১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার আইনগত ন্যায্যতা প্রকাশ করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি হয়েছে।
-
মার্কিন সেনাদের জন্য রসদ বহনকারী বহরে দুই দফা বোমা হামলা
জুলাই ২৩, ২০২০ ০৩:৩২ইরাকের দক্ষিণাঞ্চলে মোতায়েন মার্কিন সেনাদের জন্য রসদ বহনকারী একটি বহরে বোমা হামলা হয়েছে। রাস্তার পাশে পেতে রাখা বোমার সাহায্যে এই হামলা চালানো হয়।