-
আমেরিকার কৃষ্ণাঙ্গরা বহুকাল ধরে পুলিশি বর্বতার শিকার: ইলহান ওমর
জুন ০১, ২০২০ ০১:৫৭মার্কিন কংগ্রেসের মুসলিম নারী প্রতিনিধি ইলহান ওমর বলেছেন, আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী বহুকাল ধরে পুলিশের নৃশংস ও পাশবিক অত্যাচারের শিকার হচ্ছেন। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমেরিকায় ছড়িয়ে পড়া বিক্ষোভের কথা উল্লেখ করে তিনি এ বক্তব্য দিয়েছেন।
-
মার্কিন সাম্রাজ্যবাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে: ইরান
জুন ০১, ২০২০ ০১:৩৪পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আমেরিকায় ছড়িয়ে পড়া বিক্ষোভকে দেশটির দাম্ভিকতার পতনের লক্ষণ বলে উল্লেখ করেছে ইরান। তেহরান বলেছে, মার্কিন সাম্রাজ্যবাদের মেরুদণ্ড ভেঙে যাওয়ার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে।
-
ফিলিস্তিনি ভূমি দখল করলে নজিরবিহীন বিপদ সৃষ্টি হবে: আমেরিকা ও ব্রিটেনকে জর্দান
মে ৩১, ২০২০ ১৫:১১ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের পশ্চিম তীর এবং জর্দান উপত্যকাকে সংযুক্ত করার যে পরিকল্পনা ঘোষণা করেছে তার বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেনকে হুঁশিয়ার করে দিয়েছে জর্দান। দেশটি বলেছে, তেল আবিব যদি তাদের এই ঘোষণা বাস্তবায়ন করে তাহলে নজিরবিহীন বিপদ মোকাবেলা করতে হবে।
-
জি-৭ শীর্ষ সম্মেলন স্থগিত করলেন ট্রাম্প; দাওয়াতের তালিকায় রাখতে চান রাশিয়াকে
মে ৩১, ২০২০ ১৩:৪৫শিল্পোন্নত সাত জাতি গোষ্ঠী বা জি-সেভেন শীর্ষ সম্মেলন আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থগিত করবেন বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে তিনি বলেছেন, আমন্ত্রণে তালিকায় অস্ট্রেলিয়া, রাশিয়া, দক্ষিণ কোরিয়া এবং ভারতকে রাখতে চান তিনি।
-
ইরান ইস্যুতে আমেরিকার নিষেধাজ্ঞা ছাড় বাতিল: চীন, রাশিয়া ও ইউরোপের প্রতিক্রিয়া
মে ৩১, ২০২০ ১২:২৪যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা ছাড় বাতিল করার সিদ্ধান্ত নেয়ায় পরমাণু সমঝোতায় সইকারী প্রাচ্য ও পাশ্চাত্যের দেশগুলো এর বিরুদ্ধে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে চীন ও রাশিয়া প্রতিক্রিয়া দেখানোর পর এখন ইউরোপের দেশগুলোও ট্রাম্পের সমালোচনা করেছে।
-
নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ইরান
মে ৩১, ২০২০ ০৫:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার বিরুদ্ধে বাস্তবসম্মত ও আইনগত পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে তেহরান।
-
নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার সমালোচনা করলো ই-৩
মে ৩১, ২০২০ ০৪:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচির ওপর থেকে সর্বশেষ নিষেধাজ্ঞা ছাড় বাতিল করায় আমেরিকার কঠোর সমালোচনা করেছে ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানি।
-
করোনার কারণে ট্রাম্পের আমন্ত্রণে সাড়া দিতে পারলেন না অ্যাঙ্গেলা মার্কেল
মে ৩০, ২০২০ ১৪:৫৪আগের সিদ্ধান্ত থেকে সরে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা পরিস্থিতিতেও সবার সরাসরি অংশগ্রহণে জি-সেভেন সম্মেলন আয়োজনের ইঙ্গিত দেওয়ার পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তাতে অসম্মতি জানিয়েছেন।
-
তেল ট্যাংকার এবং নাবিকদের হুমকি দেয়ার প্রতিবাদ করল ইরান
মে ৩০, ২০২০ ১৪:১০ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, ভেনিজুয়েলায় যাওয়া তেল ট্যাংকার এবং নাবিকদের বিরুদ্ধে আমেরিকা যে হুমকি দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং নাবিকদের জীবন বিপদাপন্ন হতে পারে না। ইরানের বন্দর এবং সমুদ্র সংস্থার মহাপরিচালক মোহাম্মদ রাশেদ অনলাইন ভিডিও কলে আন্তর্জাতিক সমুদ্র সংস্থার মহাপরিচালক কিতাক লিমকে এসব কথা বলেন।
-
জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছে: ওবামা
মে ৩০, ২০২০ ০৮:৫৮মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নির্মমভাবে খুন হওয়ার ঘটনায় মুখ খুলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের নির্মম হত্যাকাণ্ড ২০২০ সালের আমেরিকায় ‘স্বাভাবিক’ বিষয় হতে পারে না। আমি ভিডিও দেখেছি। ওই দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমাদের মনে রাখতে হবে, এখনো লাখ লাখ মানুষকে বর্ণের কারণে নিগৃহিত হতে হয়। আমেরিকাকে অবশ্যই ভালো হতে হবে।”