-
আমেরিকা-তালেবান চুক্তি সই; প্রত্যাহার করা হবে মার্কিন সেনা
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৬:২১আফগানিস্তানে ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে দেশটির তালেবান গোষ্ঠীর সঙ্গে আমেরিকার ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (শনিবার) কাতারের রাজধানী দোহায় এই চুক্তি সই হয়। চুক্তি সইয়ের অনুষ্ঠানে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
-
তালেবানের সঙ্গে শান্তি চুক্তিতে স্বাক্ষর করতে পম্পেও এখন কাতারে
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ১৪:২৮আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার বিষয়ে তালেবানের সঙ্গে চুক্তিতে সই করতে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
-
‘রুশ-চীনের হাইপারসোনিক অস্ত্র মোকাবেলার সক্ষমতা আমেরিকার নেই’
ফেব্রুয়ারি ২৯, ২০২০ ০৮:১৯মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল চার্লস রিচার্ড স্বীকার করেছেন যে, রাশিয়া এবং চীনের হাইপারসোনিক অস্ত্র মোকাবেলার সক্ষমতা আমেরিকার বিরাজমান বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নেই।
-
রহস্যময় অভিযোগ: মার্কিন গোয়েন্দা বিমান তাক করে লেসার ছুঁড়েছে চীনা যুদ্ধজাহাজ
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১৬:১০মার্কিন সামরিক বাহিনী চীনের বিরুদ্ধে রহস্যময় অভিযোগ করেছে এবং এতে বলেছে, দেশটির একটি গোয়েন্দা বিমান তাক করে লেসার ছুঁড়েছে চীনা যুদ্ধজাহাজ। বোয়িং কোম্পানির তৈরি পি-৮এ পোসিডেন গোয়েন্দা বিমানটি ফিলিপাইন সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় থাকার সময় চীনা একটি ডেস্ট্রয়ার থেকে লেসার ছোঁড়া হয়।
-
করোনা ভাইরাস মোকাবেলায় ট্রাম্পের পদক্ষেপ বিপজ্জনক: স্যান্ডার্স
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১৪:১৯মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী বার্নি স্যান্ডার্স বলেছেন, করোনা ভাইরাসের উদ্বেগজনক ক্রমবিস্তারে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের পদক্ষেপ অপর্যাপ্ত, বিভ্রান্তিকর এবং বিপজ্জনক।
-
ইদলিবে তুর্কি হস্তক্ষেপ: ন্যাটো, আমেরিকা ও ফ্রান্সের সমর্থন
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১২:৪৮সিরিয়ার ইদলিবে ৩৪ তুর্কি সেনা নিহতের ঘটনায় যুদ্ধ বন্ধের আহ্বান জানালো ন্যাটো। আনাতোলি নিউজ অ্যাজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে ন্যাটোর মুখপাত্র ওয়ানা লু্ঙ্গেস্কু বলেছেন, ন্যাটো মহাসচিব জেন্স স্টোলেনবার্গ এ অঞ্চলের পরিস্থিতির ভয়াবহতার বিপদের কথা বিবেচনা করে উত্তেজনা কমানোর ওপর জোর দিয়েছেন।
-
দিল্লি-ওয়াশিংটন প্রতিরক্ষা চুক্তি পাক-ভারত সম্পর্ককে আরও অস্থিতিশীল করবে’
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১০:১১আমেরিকা এবং ভারতের প্রতিরক্ষা চুক্তি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র আইশা ফারুকি বলেছেন, এই চুক্তি দুই দেশের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। ভারতের কাছে আমেরিকার অত্যাধুনিক অস্ত্র-শস্ত্র বিক্রির কথা বিশেষভাবে উল্লেখ করে এ আশংকা প্রকাশ করা হয়।
-
ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সংশ্লিষ্ট নিষেধাজ্ঞার বিরোধিতা করল রাশিয়া
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ০৩:৫৪রাশিয়ার সংসদের নিম্নকক্ষ দুমার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিশনের প্রধান লিওনিদ স্লাতস্কি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করার অজুহাতে আমেরিকা চারটি দেশের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা অবৈধ।
-
তালেবান-আমেরিকার শান্তি চুক্তি: অনিশ্চয়তা বাড়ছে আফগানিস্তানে
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১৪:৫৪তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পর আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে অনিশ্চয়তা বেড়ে চলেছে। এ চুক্তি সই হলে আফগানিস্তান থেকে আমেরিকা ধীরে ধীরে তাদের সেনা সরিয়ে নেবে এবং তালেবানরা কাবুল সরকারের সঙ্গে আলোচনা শুরু করবে।
-
মার্কিন যুদ্ধবাজ ২ সিনেটর ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তি চান
ফেব্রুয়ারি ২৭, ২০২০ ১০:১৬আমেরিকার রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের দুই যুদ্ধবাজ সিনেটর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করার আশা করছেন। এই লক্ষ্যকে সামনে রেখে রিপাবলিকান দলের সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট দলের সিনেটর রবার্ট মেনেনডেজ চলতি মাসের প্রথমদিকে ইউরোপ সফর করেন।