রহস্যময় অভিযোগ: মার্কিন গোয়েন্দা বিমান তাক করে লেসার ছুঁড়েছে চীনা যুদ্ধজাহাজ
https://parstoday.ir/bn/news/world-i77833-রহস্যময়_অভিযোগ_মার্কিন_গোয়েন্দা_বিমান_তাক_করে_লেসার_ছুঁড়েছে_চীনা_যুদ্ধজাহাজ
মার্কিন সামরিক বাহিনী চীনের বিরুদ্ধে রহস্যময় অভিযোগ করেছে এবং এতে বলেছে, দেশটির একটি গোয়েন্দা বিমান তাক করে লেসার ছুঁড়েছে চীনা যুদ্ধজাহাজ। বোয়িং কোম্পানির তৈরি পি-৮এ পোসিডেন গোয়েন্দা বিমানটি ফিলিপাইন সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় থাকার সময় চীনা একটি ডেস্ট্রয়ার থেকে লেসার ছোঁড়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১৬:১০ Asia/Dhaka
  • রহস্যময় অভিযোগ: মার্কিন গোয়েন্দা বিমান তাক করে লেসার ছুঁড়েছে চীনা যুদ্ধজাহাজ

মার্কিন সামরিক বাহিনী চীনের বিরুদ্ধে রহস্যময় অভিযোগ করেছে এবং এতে বলেছে, দেশটির একটি গোয়েন্দা বিমান তাক করে লেসার ছুঁড়েছে চীনা যুদ্ধজাহাজ। বোয়িং কোম্পানির তৈরি পি-৮এ পোসিডেন গোয়েন্দা বিমানটি ফিলিপাইন সাগরের আন্তর্জাতিক আকাশ সীমায় থাকার সময় চীনা একটি ডেস্ট্রয়ার থেকে লেসার ছোঁড়া হয়।

পি-৮এ পোসিডেন গোয়েন্দা

মার্কিন নৌ বাহিনীর প্রশান্ত মহাসাগরীয় বহরের বিবৃতিতে চীনের এ আচরণকে অনিরাপদ এবং অপেশাদারসুলভ বলে অভিহিত করা হয়েছে। এর মধ্য নিয়ে আন্তর্জাতিক নীতিমালা এবং চুক্তির বরখেলাপ হয়েছে বলেও বিবৃতিতে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্র-পর্যায়ের লেসারে বিমান, তার আরোহীসহ জাহাজের মারাত্মক ক্ষতি হতে পারে।  খালি চোখে কিছু বোঝা না গেলেও বিমানের স্পর্শক বা সেন্সরের মাধ্যমে লেসার ছোঁড়ার ঘটনা টের পাওয়া গেছে। গুয়ামের ৬১১  কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটেছে।

রহস্যময় ব্যাপার হলও, ঘটনা ঘটে যাওয়ার এক সপ্তাহের বেশি সময় পরে এটি প্রকাশ করা হলও এবং এ  নিয়ে অভিযোগ তুলল আমেরিকা।

পার্সটুডে/মূসা রেজা/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।