-
জর্দানে মার্কিন দূতাবাসের সামনে প্রচণ্ড বিক্ষোভ
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ১৩:৪৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসার নামে কথিত যে শান্তি পরিকল্পনা বা ডিল অব দ্যা সেঞ্চুরি প্রকাশ করেছেন তার প্রতিবাদে শত শত মানুষ জর্দানের রাজধানী আম্মানে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করেছেন।
-
ইমপিচমেন্ট শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে সাক্ষী দেয়ায় দুই কর্মকর্তা বহিষ্কার
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ১১:৫০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের শোনানিতে সাক্ষী দেয়ার কারণে দুইজন সরকারি কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। বলা হচ্ছে- ওই দুই কর্মকর্তা ট্রাম্পের জন্য সবচেয়ে ক্ষতিকর সাক্ষী দিয়েছিলেন।
-
মার্কিন নীতি ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের অজুহাত: রাশিয়া
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১২:৪৬দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার সংকটাপন্ন পরিস্থিতিতে মার্কিন নীতির কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মার্কিন প্রশাসন ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দেশটির সরকার পরিবর্তনের নীতি গ্রহণ করেছে। এজন্য ওয়াশিংটন ভেনিজুয়েলার বিরোধীনেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিচ্ছে।
-
সিনেটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা খর্বের বিল পাস হলো যেভাবে
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ২৩:০০ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা খর্ব করার একটি বিল সেদেশের সিনেটে পাস হয়েছে। এর ফলে তিনি মার্কিন সংসদ কংগ্রেসকে পাশ কাটিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিতে পারবেন না।
-
মার্কিন বিমান বাহিনীতে আত্মহত্যার ঘটনা বেড়েছে ৩৩%
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ২১:১০২০১৯ সালে মার্কিন বিমান বাহিনীতে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে। গত বছর মার্কিন বিমান বাহিনীর ১৩৭ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করে। মার্কিন ওয়েবসাইট মিলিটারি ডট কম বলছে, এই হিসাবে আগের বছরের তুলনায় ২০১৯ সালে আত্মহত্যার ঘটনা শতকরা ৩৩ ভাগ বেড়েছে।
-
জাতীয় ঐক্যের কারণে ইরানকে পরাজিত করতে পারে নি আমেরিকা
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৫:৪৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, দেশের জনগণের ভেতরে ঐক্য থাকার কারণে ইরানকে পরাজিত করতে পারে নি আমেরিকা। আজ (বুধবার) ইরানের মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য দেয়ার সময় প্রেসিডেন্ট রুহানি এ মন্তব্য করেন।
-
ট্রাম্পের বক্তব্যের কপি ছিড়ে ফেললেন ন্যান্সি পেলোসি
ফেব্রুয়ারি ০৫, ২০২০ ১৪:৫৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্ষিক স্টেট অফ দ্যা ইউনিয়নে দেয়া বক্তব্যের কপি ছিড়ে ফেলেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ট্রাম্পের এই বক্তব্যের কপি ছিড়ে ফেলার ঘটনায় আমেরিকার রাজনীতির মারাত্মক বিভাজন পরিষ্কারভাবে ফুটে উঠল।
-
ট্রাম্পের পরিকল্পনা শান্তির বিরুদ্ধে: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৫:১০আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার বলেছেন, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের নামে যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি প্রকাশ করেছেন তা প্রকৃতপক্ষে শান্তি-বিরোধী একটি পরিকল্পনা। তিনি বলেন, এই পরিকল্পনা আন্তর্জাতিক আইনেরও লঙ্ঘন।
-
গোপনে ফিলিস্তিন সফর করেছেন সিআইএ প্রধান
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৪:৩৮মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র প্রধান জিনা হাসপেল গোপনে অধিকৃত ফিলিস্তিনের রামাল্লাহ শহর সফর করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কথিত ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার পর জিনা হাসপেল এই সফর করলেন। ট্রাম্পের কথিত শান্তি পরিকল্পনা ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক দল প্রত্যাখ্যান করেছে।
-
নিপীড়ন-বিরোধী লড়াই করার একমাত্র পথ হচ্ছে প্রতিরোধ: রুহানি
ফেব্রুয়ারি ০২, ২০২০ ১৩:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের জনগণ বিশ্বাস করে- শত্রুদের অর্থনৈতিক ও রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে প্রতিরোধ।