-
মার্কিন সেনারা মধ্যপ্রাচ্যে থাকলে তারা নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ
জানুয়ারি ১১, ২০২০ ০৯:২৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সহ-সভাপতি শেখ আলী দামুস বলেছেন, মার্কিন সেনাদের যদি মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া থেকে সরিয়ে না নেয়া হয় তাহলে তারা নিরাপদ থাকবে না। ইরানের ইসলামি বিপ্লবী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে মার্কিন সেনারা হত্যা করার পর হিজবুল্লাহ নেতা এ কথা বললেন।
-
রাজনৈতিক উপায়ে সংকটের সমাধান করুন: আয়াতুল্লাহ সিস্তানি
জানুয়ারি ১১, ২০২০ ০৪:০৭ইরাকের চলমান সংকট রাজনৈতিক উপায়ে সমাধান করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী সিস্তানি।গতকাল (শুক্রবার) তিনি এক বিবৃতিতে এ আহ্বান জানান যা কারবালার জুমার নামাজের খুতবায় পড়ে শোনানো হয়।
-
মার্কিন সেনা প্রত্যাহারের ব্যবস্থা করুক আমেরিকা: ইরাকের দাবি
জানুয়ারি ১০, ২০২০ ১৯:২৭ইরাকের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি তার দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার পথ বের করার জন্য বাগদাদে একটি প্রতিনিধিদল পাঠাতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন।
-
চীনের দৃষ্টিতে আমেরিকাই মধ্যপ্রাচ্যে উত্তেজনার মূল হোতা
জানুয়ারি ১০, ২০২০ ১৫:৩৪চীন শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্য ইস্যুতে মুখ খুলেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী গ্যাঙ্গ শুয়াং বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেছেন: পশ্চিম এশিয়ায় বর্তমান উত্তেজনার পেছনে দায়ী হলো আমেরিকা।
-
অস্ত্র হাতে ভাষণ দিলেন সোলাইমানির মেয়ে: 'মহাশয়তানের বিরুদ্ধে সংগ্রাম চলবে'
জানুয়ারি ১০, ২০২০ ১৪:৫৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র কুদস ফোর্সের প্রধান শহীদ কাসেম সোলাইমানির মেয়ে জেইনাব বলেছেন, আল্লাহর শপথ মহাশয়তান আমেরিকার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব। তিনি আজ বাবার জন্মশহর কেরমানে জুমার নামাজের খুতবার আগে দেওয়া ভাষণে এ কথা বলেন।
-
যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটাতে হবে: ইরান
জানুয়ারি ১০, ২০২০ ১৪:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে আমেরিকার হস্তক্ষেপমূলক উপস্থিতির অবসান ঘটাতে হবে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার নিরসনের জন্য এ পদক্ষেপ নেয়া অত্যন্ত জরুরি।
-
শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আমেরিকা
জানুয়ারি ১০, ২০২০ ০৫:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো রকম শর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে আমেরিকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফট একথা বলেছেন।
-
প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস: ট্রাম্পের ইরান-বিরোধী যুদ্ধ শুরুর ক্ষমতা খর্ব
জানুয়ারি ১০, ২০২০ ০৪:৪৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ইচ্ছামতো যুদ্ধ শুরু করতে না পারেন সেজন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব পাস করা হয়েছে। এ প্রস্তাবে প্রেসিডেন্টের যুদ্ধ শুরু করার ক্ষমতা খর্ব করা হয়েছে।
-
ট্রাম্প মিথ্যা বলেছেন: আমেরিকার এখনো মধ্যপ্রাচ্যের তেল প্রয়োজন
জানুয়ারি ০৯, ২০২০ ১৭:১৪মধ্যপ্রাচ্যের তেল আমেরিকার জন্য প্রয়োজন নেই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা মিথ্যা বলে তুলে ধরেছে আমেরিকার অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার তেল শোধনাগারগুলোতে এখনো মধ্যপ্রাচ্যের বড় একটা পরিমাণ তেল ব্যবহার করা হয়।
-
আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলা: ট্রাম্পের নরম প্রতিক্রিয়া
জানুয়ারি ০৯, ২০২০ ১৫:৩২মার্কিন সন্ত্রাসী হামলায় জেনারেল কাসেম সোলাইমানি শহীদ হওয়ার পর প্রতিশোধ হিসেবে ইরানও ইরাকে অবস্থিত আমেরিকার দুটি বিমান ঘাঁটিতে এক ডজনের বেশী ক্ষেপণাস্ত্র চালিয়েছে। এর আগে ইরানের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে কয়েকগুণ বেশি প্রতিক্রিয়া দেখানো হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন। কিন্তু ট্রাম্পের নরম প্রতিক্রিয়া থেকে তার আতঙ্কিত হয়ে পড়ার বিষয়টি স্পষ্ট হয়ে গেছে।