ট্রাম্প মিথ্যা বলেছেন: আমেরিকার এখনো মধ্যপ্রাচ্যের তেল প্রয়োজন
-
তেলখনি
মধ্যপ্রাচ্যের তেল আমেরিকার জন্য প্রয়োজন নেই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেছেন তা মিথ্যা বলে তুলে ধরেছে আমেরিকার অত্যন্ত প্রভাবশালী গণমাধ্যম ব্লুমবার্গ। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার তেল শোধনাগারগুলোতে এখনো মধ্যপ্রাচ্যের বড় একটা পরিমাণ তেল ব্যবহার করা হয়।
গতকাল (বুধবার) হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, “আমেরিকা হচ্ছে বিশ্বের এক নম্বর তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ। আমরা এখন স্বাধীন এবং আমাদের মধ্যপ্রাচ্যের তেলের প্রয়োজন নেই।” ইরাকের ভূখণ্ডে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিক বিবৃতি দেয়ার সময় এ কথা বলেন।
পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো থেকে আমেরিকার তেল আমদানি কমেছে তবে ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে এখনো এ অঞ্চল থেকে আমেরিকা শতকরা ১০ ভাগ তেল আমদানি করে থাকে। প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা তেল উৎপাদনে নতুন রেকর্ড স্থাপন করলেও এখনো মার্কিন কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যের তেলের উপরে নির্ভর করে।
আমেরিকা যে তেল উৎপাদন করে তা অনেক বেশি হালকা এবং সালফারের মাত্রা অনেক কম। পারস্য উপসাগর থেকে আমেরিকা যে তেল আমদানি করে তার তুলনায় মার্কিন খনি থেকে উত্তোলিত তেল আমেরিকার শোধনাগারের জন্য ততটা উপযোগীও নয়।#
পার্সটুডে/এসআইবি/৯