• ইরানি বিজ্ঞানীকে কারাগারে সন্ত্রাসী বলে পরিচয় করিয়ে দিয়েছিল মার্কিন কর্মকর্তা

    ইরানি বিজ্ঞানীকে কারাগারে সন্ত্রাসী বলে পরিচয় করিয়ে দিয়েছিল মার্কিন কর্মকর্তা

    ডিসেম্বর ০৮, ২০১৯ ১৪:৫০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্টেম সেল বিজ্ঞানী ড. মাসুদ সোলাইমানিকে কারাগারে সন্ত্রাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল মার্কিন কর্মকর্তারা। আমেরিকার কারাগার থেকে মুক্তি পেয়ে ইরানে ফিরে গণমাধ্যমের কাছে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • লক্ষ্য আফগান যুদ্ধ অবসান: তালেবানের সঙ্গে আবার আলোচনা শুরু

    লক্ষ্য আফগান যুদ্ধ অবসান: তালেবানের সঙ্গে আবার আলোচনা শুরু

    ডিসেম্বর ০৮, ২০১৯ ১৩:০৪

    দীর্ঘদিনের আফগান যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নিয়ে তালেবানের সঙ্গে আবার আলোচনা শুরু করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আকস্মিকভাবে তালেবানের সঙ্গে আলোচনা বন্ধ করে দেয়ার তিন মাস পর নতুন করে আলোচনা শুরু হলো।

  • নিজেকে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প

    নিজেকে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট ঘোষণা করলেন ট্রাম্প

    ডিসেম্বর ০৮, ২০১৯ ১১:৪৫

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে সমস্ত প্রেসিডেন্টের মধ্যে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। বিরোধী ডেমোক্র্যাট দল যখন চলতি সপ্তাহের শেষ দিকে ট্রাম্পকে ইমপিচ করার জন্য প্রস্তুতি নিচ্ছে তখন ট্রাম্প নিজেকে শ্রেষ্ঠ প্রেসিডেন্ট বলে ঘোষণা দিলেন।

  • লিবিয়ায় মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া: ওয়াশিংটন

    লিবিয়ায় মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া: ওয়াশিংটন

    ডিসেম্বর ০৮, ২০১৯ ০৪:৩০

    আমেরিকার সেনাবাহিনী দাবি করেছে, গতমাসে লিবিয়ার রাজধানী ত্রিপোলির আকাশে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া। মার্কিন সেনাবাহিনী তাদের ড্রোনটির ধ্বংসাবশেষ ফেরত দেয়ারও দাবি জানিয়েছে।

  • ইরানের চলমান সমস্যার জন্য আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ দায়ী: রাশিয়া

    ইরানের চলমান সমস্যার জন্য আমেরিকার ‘সর্বোচ্চ চাপ’ দায়ী: রাশিয়া

    ডিসেম্বর ০৮, ২০১৯ ০৩:৫২

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের ওপর আমেরিকার প্রবল চাপ প্রয়োগ ও বেআইনি নিষেধাজ্ঞা এবং ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তোলার মার্কিন প্রচেষ্টার কারণে ইরানের চলমান সমস্যা তৈরি হয়েছে।

  • দেশে ফিরলেন মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ইরানি বিজ্ঞানী সুলাইমানি

    দেশে ফিরলেন মার্কিন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ইরানি বিজ্ঞানী সুলাইমানি

    ডিসেম্বর ০৭, ২০১৯ ২২:৫০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী মাসুদ সুলাইমানি মার্কিন কারাগার থেকে মুক্তিলাভের পর তেহরানে ফিরেছেন। শনিবার রাতে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তাকে বহনকারী বিমান অবতরণ করে।

  • চীনকে ঋণ দেবে বিশ্ব ব্যাংক; আপত্তি করেছেন ট্রাম্প

    চীনকে ঋণ দেবে বিশ্ব ব্যাংক; আপত্তি করেছেন ট্রাম্প

    ডিসেম্বর ০৭, ২০১৯ ১৬:৩৩

    চীনকে নতুন করে ঋণ না দেয়ার জন্য বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চীন হচ্ছে একটি ধনী দেশ এবং তাদের প্রচুর অর্থ আছে; তাদেরকে নতুন করে আর অল্প সুদে ঋণ দেয়ার প্রয়োজন নেই।

  • ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বানচাল করতে চায় আমেরিকা: রাশিয়া

    ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বানচাল করতে চায় আমেরিকা: রাশিয়া

    ডিসেম্বর ০৭, ২০১৯ ১৫:৩৬

    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার চার্জ দ্যা অ্যাফেয়ার্স দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, আমেরিকা অব্যাহতভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের বিরুদ্ধে নেতিবাচক কোনো তথ্য-প্রমাণ জোগাড় করতে না পারলেও আমেরিকা তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

  • ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচেষ্টা বন্ধ করুন: আমেরিকাকে চীন

    ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচেষ্টা বন্ধ করুন: আমেরিকাকে চীন

    ডিসেম্বর ০৭, ২০১৯ ১১:১৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচেষ্টা থেকে সরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন। একইসঙ্গে মধ্যপ্রাচ্যে আরো মার্কিন সেনা মোতায়েনের ব্যাপারে তেহরানকে হুমকি না দেয়ার কথাও বলেছে দেশটি।

  • অবস্থা বুঝে ব্যবস্থা নেবে রাশিয়া: ল্যাভরভ

    অবস্থা বুঝে ব্যবস্থা নেবে রাশিয়া: ল্যাভরভ

    ডিসেম্বর ০৭, ২০১৯ ১০:৪৬

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের দেশগুলোতে আমেরিকা যদি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেবে মস্কো। তিনি পরিষ্কার করে বলেছেন, আমেরিকা যদি ইউরোপে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তার জবাব দিতে রাশিয়া মোটেই দ্বিধা করবে না।