-
ইউক্রেনে রুশ সামরিক কমান্ডে পরিবর্তন, নতুন নেতৃত্বে জেনারেল সুরোভিকিন
অক্টোবর ০৯, ২০২২ ১০:৫৯ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের কমান্ডিং পর্যায়ে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। ইউক্রেনের সমস্ত অভিযানে এখন থেকে নেতৃত্ব দেবেন রাশিয়ার সামরিক বাহিনী জেনারেল সের্গেই সুরোভিকিন। এর আগে তিনি সিরিয়ায় রাশিয়ার বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।
-
ট্রাক বোমা বিস্ফোরণের পর আবার চালু হয়েছে ক্রিমিয়া ব্রিজ
অক্টোবর ০৯, ২০২২ ১০:২৩রাশিয়ার ক্রিমিয়া ব্রিজের ওপর ট্রাক বোমা বিস্ফোরণের পর সেতুর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও তা আবার চালু করা সম্ভব হয়েছে। গতকাল (শনিবার) দিনের প্রথম দিকে সেতুটি নতুন করে চালু করা হয় এবং রেললাইন গতকাল সন্ধ্যা নাগাদ চালু হওয়ার কথা ছিল।
-
জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান; রাশিয়ায় আগাম হামলা চালাবে না আমেরিকা
অক্টোবর ০৯, ২০২২ ০৩:৫২ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার উপর ‘আগাম হামলা’ চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল ওয়াশিংটনে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।
-
পরমাণু হামলার হুমকি থেকে পিছু হটলেন জেলেনস্কি
অক্টোবর ০৮, ২০২২ ১০:৪৪ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগেভাগে পরমাণু হামলার ব্যাপারে যে হুমকি দিয়েছিলেন তা থেকে তিনি পিছু হটেছেন। তিনি দাবী করছেন, তার বক্তব্য ভুলভাবে অনুবাদ করা হয়েছে।
-
ট্রাক বিস্ফোরণে রাশিয়ার ক্রিমিয়া ব্রিজ ক্ষতিগ্রস্ত
অক্টোবর ০৮, ২০২২ ০৯:৫৩ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযোগকারী সেতুতে ট্রাক বিস্ফোরণের ফলে সেতুর অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার ন্যাশনাল এন্টি-টেরিজম কমিটি আজ (শনিবার) এ তথ্য জানিয়েছে।
-
রাশিয়ার পরমাণু স্থাপনায় হামলার আহ্বান জেলেনস্কির; ল্যাভরভের প্রতিক্রিয়া
অক্টোবর ০৮, ২০২২ ০৩:৪৮ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে আগাম হামলা চালানো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রতি যে আহ্বান জানিয়েছেন তার তীব্র জবাব দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভ সরকার পরমাণু অস্ত্র ব্যবহারের মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।
-
রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায় আমেরিকা ও ন্যাটো: মস্কো
অক্টোবর ০৭, ২০২২ ১১:৫০ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ বলেছেন, রাশিয়ার কাছে থাকা পরমাণু অস্ত্রকে আমেরিকা ও ন্যাটো ভয় পায়। তিনি রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত এক নম্বর টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে আরো বলেছেন, আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন ন্যাটো জোট কেউই রাশিয়ার সঙ্গে লড়তে আসবে না কারণ তারা উভয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রকে ভয় পায়।
-
যুদ্ধ নয় রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ০৭, ২০২২ ০৬:২৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ যুদ্ধ নয় বরং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান চায়। তিনি আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সাইমন কভেনির সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ অবস্থানের কথা তুলে ধরেন। এ সময় দুই শীর্ষ কূটনীতিক দ্বিপক্ষীয় সম্পর্কে পাশাপাশি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ এবং ইরানে কিছু স্বার্থান্বেষী মহলের সাম্প্রতিক নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা সম্পর্কে আলোচনা ও মতবিনিময় করেন।
-
কূটনৈতিক সমাধানের কথা বলছে ইইউ তবে-
অক্টোবর ০৬, ২০২২ ১৫:৩৪ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেনের সংকট সমাধানের জন্য ২৭ জাতির এ জোটের দরজা উন্মুক্ত রয়েছে। তিনি গতকাল (বুধবার) এক ব্লগ পোস্টে একথা বলেছেন।
-
ইউক্রেনের চার অঞ্চল সংযুক্তকরণের চূড়ান্ত চুক্তিতে পুতিনের সই
অক্টোবর ০৫, ২০২২ ১৫:১৬ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করার চূড়ান্ত চুক্তিতে সই করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই স্বাক্ষরের মধ্যদিয়ে এই চুক্তি মূলত আইনে পরিণত হলো।