• রাশিয়ার হামলায় ইউক্রেনের কয়েক ডজন সেনা কর্মকর্তা নিহত

    রাশিয়ার হামলায় ইউক্রেনের কয়েক ডজন সেনা কর্মকর্তা নিহত

    জুন ২১, ২০২২ ০৯:০২

    রাশিয়ার সেনারা একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইউক্রেনের একটি সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করে দিয়েছে। এতে ইউক্রেনের কয়েক ডজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • রাশিয়ার তেলকূপ খনন স্থাপনায় হামলা; বেশ কয়েকজন আহত

    রাশিয়ার তেলকূপ খনন স্থাপনায় হামলা; বেশ কয়েকজন আহত

    জুন ২০, ২০২২ ১৪:৩৭

    কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপকূলে রাশিয়ার তেলকূপ খনন স্থাপনায় হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন এবং অনেককে সেখান থেকে উদ্ধার করা হয়। হামলার জন্য ক্রিমিয়া অঞ্চলের প্রধান সের্গেই আকসিয়োনভ ইউক্রেনকে দায়ী করেছেন।

  •  ‘অস্ত্র না থাকলে আমরা শাবল দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব’

    ‘অস্ত্র না থাকলে আমরা শাবল দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব’

    জুন ২০, ২০২২ ১২:৪১

    ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, তার দেশের সেনাদের কাছে যদি কোনো অস্ত্র না থাকে তাহলেও কিয়েভ সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে। ফলে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে গতি বাড়াতে হবে। অন্যথায় ইউক্রেনের সেনাদের নিহত হওয়ার জন্য তাদেরকে দায় নিতে হবে।

  • আমেরিকা ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে: ওয়াশিংটন পোস্ট

    আমেরিকা ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে: ওয়াশিংটন পোস্ট

    জুন ২০, ২০২২ ০৬:০১

    আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। ইউক্রেন যুদ্ধ ‘বহু বছর স্থায়ী’ হতে পারে বলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সতর্ক করে দেয়ার পর দৈনিকটি এ খবর দিল।

  • ‘ইউক্রেন যোগ দেয়ার আগেই ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে’

    ‘ইউক্রেন যোগ দেয়ার আগেই ইউরোপীয় ইউনিয়ন ভেঙে পড়তে পারে’

    জুন ২০, ২০২২ ০৩:৫১

    রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ প্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউতে যোগ দেয়ার আগেই এই ইউনিয়ন ভেঙে পড়তে পারে। তিনি গতকাল (রোববার) মস্কোয় প্রকাশিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • ইউক্রেনে ট্যাংক মেরামত কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

    ইউক্রেনে ট্যাংক মেরামত কারখানায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

    জুন ১৯, ২০২২ ১৪:৩৯

    ইউক্রেনের খারকিভ অঞ্চলে একটি ট্যাংক মেরামত কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ঐ কারখানায় আঘাত হেনেছে।

  • ইউক্রেন আর কোনোদিন তার আগের সীমান্তে ফিরে যাবে না: রাশিয়া

    ইউক্রেন আর কোনোদিন তার আগের সীমান্তে ফিরে যাবে না: রাশিয়া

    জুন ১৯, ২০২২ ১০:৩৬

    ইউক্রেন আর কোনোদিন তার আগের সীমান্তে ফিরে যাবে না বলে জানিয়ে দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখোরোভা শনিবার মস্কোয় স্কাইনিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে একথা ঘোষণা করেন।

  • ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার জন্য তাড়াহুড়া নেই: ইইউ

    ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করার জন্য তাড়াহুড়া নেই: ইইউ

    জুন ১৮, ২০২২ ১৫:৪০

    ইউরোপীয় পার্লামেন্টের ডেপুটি স্পিকার ক্যাটারিনা বার্লি বলেছেন, ইউক্রেনকে ২৭ জাতির এ জোটে অন্তর্ভুক্ত করার ব্যাপারে কোনো তাড়াহুড়ো নেই। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হলে এই জোটের সঙ্গে লাগসই মান অর্জন করতে হবে।

  • পশ্চিমারা কী ভাবছে তা নিয়ে রাশিয়ার মাথাব্যথা নেই

    পশ্চিমারা কী ভাবছে তা নিয়ে রাশিয়ার মাথাব্যথা নেই

    জুন ১৮, ২০২২ ১০:১৯

    রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে যেসব ব্রিটিশ নাগরিক ধরা পড়েছে এবং যাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তাদের ভাগ্য নির্ধারিত হবে গণপ্রজাতন্ত্রী দোনেস্কের হাতে। তারা আন্তর্জাতিক আইনের আওতায় সব সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে পশ্চিমা দেশগুলো কী ভাবছে তা নিয়ে রাশিয়ার কোনো মাথা ব্যথা নেই।

  •  ‘এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিন শেষ, পুরনো ব্যবস্থা আর ফিরে আসবে না’

    ‘এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার দিন শেষ, পুরনো ব্যবস্থা আর ফিরে আসবে না’

    জুন ১৮, ২০২২ ০৭:৩৩

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্ব ব্যবস্থায় জেগে ওঠা ক্ষমতার নতুন কেন্দ্র এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসান ঘটিয়েছে এবং পুরনো ব্যবস্থা আর কখনো ফিরে আসবে না।