ইউক্রেনে আরো এক মার্কিন ভাড়াটে যোদ্ধা মারা গেছে
https://parstoday.ir/bn/news/world-i109598-ইউক্রেনে_আরো_এক_মার্কিন_ভাড়াটে_যোদ্ধা_মারা_গেছে
মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, ইউক্রেনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার আরো এক নাগরিক মারা গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২২, ২০২২ ১৩:২৬ Asia/Dhaka
  • স্টিফেন জাবিয়েলস্কি
    স্টিফেন জাবিয়েলস্কি

মার্কিন পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে যে, ইউক্রেনে রাশিয়ার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার আরো এক নাগরিক মারা গেছে।

গতকাল (মঙ্গলবার) পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা জানান, ফ্লোরিডার হারনান্ডো এলাকার স্টিফেন জাবিয়েলস্কি ইউক্রেনে নিহত হয়েছে। তবে এ সম্পর্কে পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা বিস্তারিত কিছু জানান নি। তিনি জানান, নিহত স্টিফেনের পরিবারের সঙ্গে পররাষ্ট্র দপ্তর যোগাযোগ রাখছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব রকমের পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে।

পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা আরো বলেন, “আমরা আবারো বলছি যে, আমেরিকার নাগরিকদের সক্রিয় কোনো যুদ্ধে অংশ নেয়ার জন্য ইউক্রেনে যাওয়া এবং রুশ সেনাদের হত্যাকাণ্ডের শিকারে পরিণত হওয়ার সুযোগ দেয়া উচিত নয়। ইউক্রেনে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুযোগ থাকলে এক্ষুণি ইউক্রেন ত্যাগ করা উচিত।”

আমেরিকার স্থানীয় গণমাধ্যম “দি রেকর্ডার” ৫২ বছর বয়সী স্টিফেন জাবিয়েলস্কির মৃত্যুর খবর ছেপেছে। এতে বলা হয়েছে, দোনবাস অঞ্চলের দ্রোজনিয়াংক গ্রামে যুদ্ধের সময় সে মারা গেছে।

এর আগে, ইউক্রেন থেকে রাশিয়ার সেনারা দুই মার্কিন ভাড়াটে যোদ্ধাকে আটক করেছে। তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে বলে মস্কো জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২২