• ইউক্রেনের লিমান শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া

    ইউক্রেনের লিমান শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া

    মে ২৯, ২০২২ ১০:০৮

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের দোনবাস অঞ্চলের লিমান শহরটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। শহরটি বর্তমানে রুশ সেনারা এবং ওই অঞ্চলের রুশপন্থি যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। লিমান শহরটি ‘রেলওয়ে হাব’ হিসেবে পরিচিত।

  • ইউরোপীয় ইউনিয়নের কাছে জবাব চান জেলেনস্কি

    ইউরোপীয় ইউনিয়নের কাছে জবাব চান জেলেনস্কি

    মে ২৯, ২০২২ ০৯:০১

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হল্যান্ডের রেডিও চ্যানেল এনওএস-কে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের কোনো ভবিষ্যৎ আছে কিনা তা হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তেকে পরিষ্কার করে বলতে হবে। ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদের বিষয়ে যেসব নেতা আপত্তি করে আসছেন হল্যান্ডের প্রধানমন্ত্রী রুত্তে তার অন্যতম।   

  • ইউক্রেনের কাছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে আমেরিকা

    ইউক্রেনের কাছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে আমেরিকা

    মে ২৯, ২০২২ ০৮:১১

    রাশিয়ার সামরিক বাহিনীকে মোকাবেলার জন্য ইউক্রেনের কাছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে আমেরিকা। ইউক্রেনকে অস্ত্র দেয়া থেকে বিরত থাকতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করেই ওয়াশিংন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংকট আরো গভীর হবে বলে আশংকা করা হচ্ছে।

  • 'রাশিয়ার সঙ্গে চুক্তি করে লাভ নেই, শক্তি প্রয়োগেই থামাতে হবে'

    'রাশিয়ার সঙ্গে চুক্তি করে লাভ নেই, শক্তি প্রয়োগেই থামাতে হবে'

    মে ২৯, ২০২২ ০৭:২৩

    ইউক্রেনের প্রধান শান্তি আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেছেন, রাশিয়ার সঙ্গে চুক্তি করার চিন্তা করে কোনো লাভ নেই বরং তাকে শক্তি প্রয়োগের মাধ্যমেই থামাতে হবে। গতকাল (শনিবার) টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী একথা বলেন।

  • ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ: পাশ্চাত্যকে আবার হুঁশিয়ারি দিল রাশিয়া

    ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ: পাশ্চাত্যকে আবার হুঁশিয়ারি দিল রাশিয়া

    মে ২৯, ২০২২ ০৩:৩৯

    রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে- এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পাশ্চাত্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, ‘যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটা হবে মারাত্মক একটি পদক্ষেপ।’

  • উত্তেজনার মধ্যেই হাইপারসনিক 'জিরকন' ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

    উত্তেজনার মধ্যেই হাইপারসনিক 'জিরকন' ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া

    মে ২৮, ২০২২ ১৭:২৯

    হাইপারসনিক ক্ষেপণাস্ত্র 'জিরকন' সফলভাবে উৎক্ষেপণ করেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ এবং গোটা ইউরোপ ও আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যেই এটি উৎক্ষেপণ করল মস্কো।

  • ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ ভাড়াটে যোদ্ধা

    ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ ভাড়াটে যোদ্ধা

    মে ২৮, ২০২২ ১২:২৮

    ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুদণ্ডের মুখে পড়েছে ব্রিটেন ও মরক্কোর সন্দেহভাজন তিন ভাড়াটে যোদ্ধা। তারা ইউক্রেনের সেনাদের পক্ষে লড়াইয়ে যোগ দেয় এবং পরবর্তীতে দোনেস্ক পিপলস রিপাবলিকের বাহিনীর হাতে ধরা পড়ে। সেখানকার সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে শুক্রবার বলা হয়েছে, এসব ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়ার সম্ভাবনা রয়েছে।

  • বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দায়ী করা অর্থহীন: পুতিন

    বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দায়ী করা অর্থহীন: পুতিন

    মে ২৮, ২০২২ ০৬:২০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য তার দেশকে দায়ী করার যে চেষ্টা করা হচ্ছে তা সম্পূর্ণ অর্থহীন।তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নাহামেরের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন।ওই টেলিফোনালাপের বরাত দিয়ে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

  • নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য সংকট এড়াতে অবদান রাখব: পুতিন

    নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য সংকট এড়াতে অবদান রাখব: পুতিন

    মে ২৭, ২০২২ ০২:৫২

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন তিনি।

  • রাশিয়ার হামলার মুখে কিছুই করছে না ন্যাটো

    রাশিয়ার হামলার মুখে কিছুই করছে না ন্যাটো

    মে ২৬, ২০২২ ১৪:০৫

    রাশিয়ার হামলার মুখে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট তেমন কিছুই করছে না বলে তীর্যক মন্তব্য করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দিমিত্র কুলেবা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাশিয়ার হামলার মুখে ন্যাটো জোট তারা দেশকে সাহায্য করার বিষয়ে নিষ্ক্রিয় রয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করে তিনি বলেন, ২৭ জাতির এই জোট তার দেশকে সমর্থনের ক্ষেত্রে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে।