• ইরান-সৌদি উত্তেজনার আসল রহস্য ফাঁস করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

    ইরান-সৌদি উত্তেজনার আসল রহস্য ফাঁস করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

    অক্টোবর ২৫, ২০১৯ ১৪:০২

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইরান ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক নষ্টের পেছনে প্রধানত দায়ী দখলদার ইহুদিবাদী ইসরাইল। তিনি বলেন, ইরান ও সৌদি আরবের মধ্যে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে ইসরাইল যাতে এ অঞ্চলে তেলআবিবের স্বার্থ রক্ষা করা যায়। ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠার জন্য ইসলামাবাদের চেষ্টার কথা উল্লেখ করে ইমরান খান বলেন তেহরান-রিয়াদ সম্পর্ক এ অঞ্চলের সব দেশের জন্যই কল্যাণকর।

  • বিরোধীদের দাবির মুখে পদত্যাগ করব না: সাংবাদিকদেরকে ইমরান খান

    বিরোধীদের দাবির মুখে পদত্যাগ করব না: সাংবাদিকদেরকে ইমরান খান

    অক্টোবর ২৪, ২০১৯ ০৯:১১

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিরোধীদের দাবির মুখে তিনি পদত্যাগ করবেন না। ইমরান খানের পদত্যাগের দাবিতে যখন জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান রহমানের নেতৃত্বে কথিত আজাদি মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন ইমরান খান দেশটির সিনিয়র সাংবাদিকদের একথা বললেন।

  • শান্তি প্রচেষ্টা  চালানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানালেন জাওয়াদ জারিফ

    শান্তি প্রচেষ্টা চালানোর জন্য ইমরান খানকে ধন্যবাদ জানালেন জাওয়াদ জারিফ

    অক্টোবর ১৬, ২০১৯ ০৭:০৮

    পারস্য উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে প্রকাশিত এক পোস্টে ইমরান খানের সাম্প্রতিক ইরান সফরের কথা উল্লেখ করে তিনি ওই ধন্যবাদ জানান।

  • শান্তির প্রস্তাব নিয়ে আজ সৌদি আরব যাচ্ছেন ইমরান খান

    শান্তির প্রস্তাব নিয়ে আজ সৌদি আরব যাচ্ছেন ইমরান খান

    অক্টোবর ১৫, ২০১৯ ১৩:১২

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (মঙ্গলবার) সৌদি আরব সফরে যাচ্ছেন। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টার অংশ হিসেবে রোববারের ইরান সফরের ধারাবাহিকতায় তিনি সৌদি আরব যাচ্ছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

  • ইরান এবং সৌদি আরবকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে পাকিস্তান

    ইরান এবং সৌদি আরবকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে পাকিস্তান

    অক্টোবর ১৫, ২০১৯ ০৮:১৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশ দুটিকে সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দুইজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

  • ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎ

    ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাক্ষাৎ

    অক্টোবর ১৩, ২০১৯ ১৭:৩৫

    ইরান সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আজ (রোববার) তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ ও যৌথ সংবাদ সম্মেলন শেষে ইমরান খান সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে যান।

  • প্রেসিডেন্ট রুহানির সঙ্গে বৈঠক করলেন ইমরান খান: ফলপ্রসূ আলোচনার দাবি

    প্রেসিডেন্ট রুহানির সঙ্গে বৈঠক করলেন ইমরান খান: ফলপ্রসূ আলোচনার দাবি

    অক্টোবর ১৩, ২০১৯ ১৫:৩৬

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে রাজধানী তেহরানে বৈঠক করেছেন। বৈঠক শেষে ইমরান খান একে ফলপ্রসূ আলোচনা বলে আখ্যা দিয়েছেন।

  • ইরান সফরে এলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন ড. রুহানি

    ইরান সফরে এলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন ড. রুহানি

    অক্টোবর ১৩, ২০১৯ ১২:০৩

    পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ইসলামি প্রজাতন্ত্র ইরান সফরে তেহরান পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে যখন মারাত্মক উত্তেজনা চলছে বিশেষ করে ইরান ও সৌদি আরবের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপড়েন চলছে তখন তিনি ইরান সফর করছেন।

  • ইরান সফরে যাচ্ছেন ইমরান খান; মধ্যস্থতা প্রচেষ্টাকে স্বাগত জানাল তেহরান

    ইরান সফরে যাচ্ছেন ইমরান খান; মধ্যস্থতা প্রচেষ্টাকে স্বাগত জানাল তেহরান

    অক্টোবর ১২, ২০১৯ ০৯:৫১

    ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যকার চলমান উত্তেজনা নিরসনের ক্ষেত্রে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তেহরান এবং রিয়াদ সফর শুরু করতে যাচ্ছেন। এর অংশ হিসেবে তিনি আজ ইরানের রাজধানী তেহরানে পৌঁছাবেন এবং সেখানে তিনি রাতযাপন করবেন।

  • মধ্যস্থতা প্রচেষ্টা: তেহরান এবং রিয়াদ সফর করবেন ইমরান খান

    মধ্যস্থতা প্রচেষ্টা: তেহরান এবং রিয়াদ সফর করবেন ইমরান খান

    অক্টোবর ১০, ২০১৯ ১৮:৩৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তির বিষয়ে মধ্যস্থতা করার জন্য তেহরান এবং রিয়াদ সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।