-
ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে যে কারণে তলব করল পাকিস্তান
ডিসেম্বর ২৯, ২০২১ ০৪:১৩ভারতের হরিদ্বার ও দিল্লির ধর্ম সংসদে বিদ্বেষমূলক বক্তব্য ও মুসলিমদের গণহত্যা করার আহ্বানের ঘটনায় ইসলামাবাদের ভারতীয় হাই কমিশনের সবচেয়ে সিনিয়র কূটনীতিককে তলব করেছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্স সুরেশ কুমারকে তলব করে এ ব্যাপারে তাদের ‘গভীর উদ্বেগ’ জানিয়েছে।
-
আফগান সংকট সমাধানের জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান
ডিসেম্বর ২০, ২০২১ ০৩:০২পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল (রোববার) ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক একদিনের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ৫৭ মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আফগানিস্তানের অর্থনৈতিক ও মানবিক সংকটের প্রতি গুরুত্ব আরোপ করে দেশটির সংকট সমাধানের জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানান।
-
‘ওআইসি সম্মেলনে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা নেই’
ডিসেম্বর ১৮, ২০২১ ০৭:০২পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেছেন, ইসলামাবাদে অনুষ্ঠেয় ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আসন্ন সম্মেলনে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই।
-
পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দেশগুলোর তালিকায় ফেলল আমেরিকা
নভেম্বর ২০, ২০২১ ০৪:৪৬পাকিস্তানকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার যে পদক্ষেপ আমেরিকা নিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আসিম ইফতিখারের বরাত দিয়ে ইসলামাবাদ থেকে আইআরআইবি’র সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
-
ইসলামাবাদের সঙ্গে টিটিপির আলোচনায় মধ্যস্থতা করবে তালেবান
নভেম্বর ১৪, ২০২১ ১২:৫৯পাকিস্তান সরকারের সঙ্গে দেশটির তেহরিক-ই-তালেবান বা টিটিপির শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে আফগানিস্তানের তালেবান। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি তার ইসলামাবাদ সফরকালে বলেছেন, পাকিস্তানে সংঘাতের অবসান ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হলে তাতে আঞ্চলিক সবগুলো দেশ উপকৃত হবে। মুত্তাকি আরো বলেন, পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির শান্তি আলোচনায় আফগানিস্তানের তালেবান মধ্যস্থতা করলে অনেক ভালো ফল বেরিয়ে আসবে।
-
তেহরিক-ই-তালেবানের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে না
নভেম্বর ১৩, ২০২১ ০৪:৩৭পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুয়িদ ইউসুফ বলেছেন, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান সদস্যদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করার কোনো পরিকল্পনা ইসলামাবাদের নেই।পাকিস্তান সরকারের সঙ্গে তেহরিক-ই-তালেবানের আলোচনার খবর প্রকাশিত হওয়ার পর একথা জানালেন মুয়িদ ইউসুফ।
-
আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে আমেরিকা: মুত্তাকি
নভেম্বর ১৩, ২০২১ ০৪:৩৪পাকিস্তান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দুই দশকের উপস্থিতি সত্ত্বেও আমেরিকা ও ন্যাটো আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।তিনি শুক্রবার ইসলামাবাদ-ভিত্তিক থিংক ট্যাংক ‘দ্যা ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ ইসলামাবাদ’ আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।
-
আফগানিস্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় পাকিস্তান: ভারত
নভেম্বর ০৮, ২০২১ ০৪:৩৭আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বৈঠকে অংশগ্রহণ করতে পাকিস্তান যে অস্বীকৃতি জানিয়েছে সে ব্যাপারে ভারত ক্ষোভ প্রকাশ করেছে।
-
মার্কিন সামরিক ঘাঁটি থাকার খবর অস্বীকার করল পাকিস্তান
নভেম্বর ০৬, ২০২১ ০৩:২৪পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি থাকার খবর অস্বীকার করেছে ইসলামাবাদ। একইসঙ্গে দেশটি বলেছে, অদূর ভবিষ্যতে পাকিস্তানে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনেরও কোনো পরিকল্পনা নেই।
-
‘আফগানিস্তানের ব্যাপারে ইরান ও পাকিস্তান অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে’
অক্টোবর ০৬, ২০২১ ০৩:৫৯আফগানিস্তান পরিস্থিতির ব্যাপারে ইরান ও পাকিস্তানের মধ্যে দৃষ্টিভঙ্গির ‘স্বস্তিদায়ক অভিন্নতা’ রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমদু কোরেশি।তিনি মঙ্গলবার ইসলামাবাদ সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরির সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।