-
ইরানবিরোধী হামলা হলে এবার জবাব হবে কঠোরতর: পররাষ্ট্রমন্ত্রী আরাকচি
অক্টোবর ০৫, ২০২৪ ০৬:২৩লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের বিরুদ্ধে ইসরাইল কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে তেহরান তার ‘কঠোরতর জবাব’ দেবে।
-
ইসরাইলের সবগুলো গ্যাসক্ষেত্র একযোগে ধ্বংস করা হবে: আইআরজিসি
অক্টোবর ০৫, ২০২৪ ০৫:৫৮ইরানে নতুন করে যেকোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করলে ইহুদিবাদী ইসরাইলের সকল জ্বালানী স্থাপনা একসঙ্গে ধ্বংস করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
-
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দখলদার ইসরাইলের জন্য ন্যূনতম শাস্তি: ইরানের সর্বোচ্চ নেতা
অক্টোবর ০৪, ২০২৪ ১১:৪২ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দখলদার ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই হামলা ইরানের ন্যায্য অধিকার। প্রয়োজন হলে আবারও ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানো হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
-
দক্ষিণ লেবানন থেকে হেলিকপ্টারে করে সরানো হলো হতাহত সেনাদের
অক্টোবর ০৪, ২০২৪ ১১:২০লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধাদের প্রতিরোধের মুখে নতুন করে বিপর্যয়ের মুখে পড়েছে ইসরাইলের দখলদার সেনারা। গতকাল (বৃহস্পতিবার) ইসরাইলের গোলানি সামরিক ব্রিগেডকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা বড় রকমের হামলা চালায় এবং সেখানে বহু সেনা হতাহত হয়েছে। এসব সেনাকে হেলিকপ্টারে করে সরিয়ে নেয় ইসরাইল।
-
ইসরাইলে দুই শতাধিক ক্ষেণপাস্ত্র ছুড়ল হিজবুল্লাহ; সংঘর্ষে অন্তত ২ ইসরাইলি সেনা নিহত
অক্টোবর ০৩, ২০২৪ ১৭:০২দখলদার ইসরাইলের বিভিন্ন অবস্থানে আজ (বৃহস্পতিবার) দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে লেবাননের হিজবুল্লাহ।
-
'সাইয়্যেদ নাসরুল্লাহর শাহাদাতে ইসরাইল বিরোধী সংগ্রাম থামবে না'
অক্টোবর ০৩, ২০২৪ ১৫:১০দখলদার ইসরাইলের হামলায় আহত লেবাননিদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর কয়েক জন সন্তান। আহতদের মধ্যে লেবাননের কয়েক জন সাধারণ নাগরিক ছাড়াও ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সদস্যরা রয়েছেন।
-
ইরান কি ইহুদিদের ধ্বংস করতে চাইছে? ইসরাইলের জন্য ইরানের সমাধান কি?
অক্টোবর ০৩, ২০২৪ ১১:৩৭ফিলিস্তিন ইস্যুতে ইরানের দৃষ্টিভঙ্গি বরাবরই সহিংসতা এবং নিরপরাধ ব্যক্তিদের ওপর হত্যাকাণ্ড চালানোর বিরোধী। মনে রাখা উচিত- ইরান কি ইহুদি ও ইহুদিবাদীদের ধ্বংস করতে চাইছে? বা ইসরাইলিদের জন্য ইরানের সমাধান কী এই প্রশ্নের উত্তরে কিছু সহজ জিনিস জানা উচিত যাতে এই প্রশ্নটি তৈরি করা কোনো প্রপাগান্ডা বা মিথ্যা প্রচারণার নীচে আটকা পড়ে না যায়। পার্সটুডের আজকের নিবন্ধে এই মৌলিক প্রশ্নের উত্তর দেয়া হয়েছে :
-
“ইসরাইল স্বীকার করছে ‘কিছু’ ইরানি ক্ষেপণাস্ত্র বিমান ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে”
অক্টোবর ০৩, ২০২৪ ০৮:৫০ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে, মঙ্গলবার দিবাগত রাতে যে শত শত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরাইলের ওপর ইরান হামলা চালিয়েছে তার কিছু ক্ষেপণাস্ত্র তাদের বিমান ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে।
-
হিজবুল্লাহ মুখপাত্র বললেন- ‘এটি কেবলমাত্র প্রথম রাউন্ড’
অক্টোবর ০৩, ২০২৪ ০৮:১১লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গণমাধ্যম বিভাগের প্রধান মোহাম্মদ আফিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইলকে পিছু হটানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত যোদ্ধা, অস্ত্র ও গোলাবারুদ রয়েছে।
-
হিজবুল্লাহর হামলায় প্রথম দিনেই ইসরাইলের অন্তত ৮ সেনা নিহত
অক্টোবর ০৩, ২০২৪ ০৭:৫৫লেবাননে স্থল আগ্রাসন চালাতে গিয়ে প্রথম দিনেই হিজবুল্লাহ যোদ্ধাদের ভয়াবহ প্রতিরোধমুলক হামলার শিকার হয়ে ইহুদিবাদী ইসরাইলের আট সেনা নিহত হয়েছে। আহত হয়েছে অজ্ঞাত সংখ্যক সেনা। আলাদা দুটি হামলায় হতাহত এসব সেনার সবাই কমান্ডো ইউনিটের সদস্য।