• হুদায়দার হাসপাতালে সৌদি হামলা; 'এটা যুদ্ধাপরাধ'

    হুদায়দার হাসপাতালে সৌদি হামলা; 'এটা যুদ্ধাপরাধ'

    জুন ১৮, ২০১৮ ১২:২৩

    ইয়েমেনের হুদায়দা হাসপাতালে যুদ্ধাপরাধ করেছে সৌদি আরব। ইয়েমেনের স্বাস্থ্য ও মানবাধিকার মন্ত্রণালয় এ অভিযোগ করে বলেছে, হুদায়দার 'আস-সাওরা' হাসপাতালে নির্মম বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। হামলার কারণে বিদেশি মেডিকেল টিম হাসপাতাল ছেড়ে চলে গেছে।

  • সৌদি জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনি সেনারা

    সৌদি জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনি সেনারা

    জুন ১৮, ২০১৮ ০৭:২৮

    সৌদি নেতৃত্বাধীন আরব জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। হুদায়দা শহরে অভিযান চালাতে গিয়ে শনিবার পর্যন্ত এসব সেনা আটকা পড়েছে।

  • হুদায়দার আশপাশে আটকে গেছে সৌদি বাহিনী; নিহত ৫০

    হুদায়দার আশপাশে আটকে গেছে সৌদি বাহিনী; নিহত ৫০

    জুন ১৭, ২০১৮ ১৯:৫৪

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা সৌদি সেনাদের হাতে হুদায়দা বিমানবন্দর পতনের খবর নাকচ করেছে। তারা বলেছে, আগ্রাসীরা বরং হুদায়দা শহরের আশপাশে আটকে গেছে এবং তারা সব ফ্রন্ট থেকে পালিয়েছে।

  • ইয়েমেনের হুদায়দায় সৌদি গুপ্তচর চক্রের প্রধান আটক

    ইয়েমেনের হুদায়দায় সৌদি গুপ্তচর চক্রের প্রধান আটক

    জুন ১৭, ২০১৮ ১২:১৭

    ইয়েমেনের হুদায়দা অঞ্চলের সৌদি গুপ্তচর চক্রের প্রধানকে আটক করা হয়েছে। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সাবা' জানিয়েছে, সৌদি বংশোদ্ভূত তাকফিরি নেতা আব্দুল্লাহ সাতিহ আটক হয়েছে। তিনি ইয়েমেনে আগ্রাসী দেশগুলোর হয়ে গুপ্তচরবৃত্তি করতেন। গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পর সেগুলো পাচার এবং আগ্রাসীদের হয়ে যুদ্ধ করার জন্য লোক নিয়োগ দেওয়ার দায়িত্বও পালন করতেন।

  • ‘হুদায়দা উপকূলে যেকোনো আগ্রাসী যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হবে’

    ‘হুদায়দা উপকূলে যেকোনো আগ্রাসী যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়া হবে’

    জুন ১৫, ২০১৮ ০০:২২

    ইয়েমেনের নৌবাহিনী ও কোস্ট ডিফেন্স কমান্ড হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা লোহিত সাগর তীরবর্তী বন্দরনগরী হুদায়দার কাছাকাছি এলাকায় সৌদি-নেতৃত্বাধীন বাহিনীর যেকোনো যুদ্ধজাহাজ ডুবিয়ে দেয়ার জন্য ‘সম্পূর্ণ প্রস্তুত’ রয়েছে।

  • আল-হুদায়দাকে শত্রুদের গোরস্থানে পরিণত করা হবে: আনসারুল্লাহ

    আল-হুদায়দাকে শত্রুদের গোরস্থানে পরিণত করা হবে: আনসারুল্লাহ

    জুন ১৪, ২০১৮ ১৫:২২

    ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ'র প্রভাবশালী নেতা যেইফুল্লাহ আশ শামি বলেছেন, আল-হুদায়দা বন্দরনগরীকে আগ্রাসীদের গোরস্থানে পরিণত করা হবে। মেহের নিউজ এজেন্সি'র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

  • হুদায়দা বন্দরনগরীর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে: ইয়েমেন

    হুদায়দা বন্দরনগরীর কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে: ইয়েমেন

    জুন ১৪, ২০১৮ ১৩:২১

    ইয়েমেনের রেড সি পোর্টস করপোরেশন বলেছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় হুদায়দা বন্দরনগরীর কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। হুথি আন্দোলনের নিয়ন্ত্রণ থেকে হুদায়দা বন্দরনগরীকে দখলে নেয়ার লক্ষ্যে আরব আমিরাতের নেতৃত্বাধীন সেনারা গতকাল শহরটির ওপর আগ্রাসন চালানোর পর এ খবর এলো।

  • হুদায়দা আগ্রাসন: সৌদি হামলা রুখে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা

    হুদায়দা আগ্রাসন: সৌদি হামলা রুখে দিয়েছে ইয়েমেনি যোদ্ধারা

    জুন ১৪, ২০১৮ ০৭:২৭

    ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনারা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সেনাদের একটি সমুদ্রভিত্তিক অভিযান ব্যর্থ করে দিয়েছে। হুদায়দা বন্দরনগরীতে সৌদি ও আমিরাতি সেনারা এ অভিযান চালায়।

  • সৌদি আরবের সেনা শহরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত

    সৌদি আরবের সেনা শহরে ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত

    জুন ১৩, ২০১৮ ১০:১৪

    সৌদি আরবের জিজান প্রদেশের আল-ফয়সাল সেনা শহরে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানা যায় নি।

  • আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে হুদায়দা শহরে সৌদি আগ্রাসন

    আন্তর্জাতিক হুঁশিয়ারি উপেক্ষা করে হুদায়দা শহরে সৌদি আগ্রাসন

    জুন ১৩, ২০১৮ ০৮:৫০

    ইয়েমেনের হুদায়দা বন্দরনগরীতে সামরিক অভিযান শুরু করেছে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট। সম্ভাব্য আগ্রাসনে শহরটির আড়াই লাখ মানুষ নিহত হতে পারে বলে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বার বার হুঁশিয়ারি উচ্চারণ করা সত্ত্বেও সৌদি আরব এ আগ্রাসন শুরু করলো।