-
করোনা মহামারীতে আফ্রিকার ৫ কোটি মানুষ দুর্ভিক্ষে পড়তে পারে
জুলাই ০৮, ২০২০ ০৬:০৮করোনা ভাইরাসের কারণে যে মহামারী দেখা দিয়েছে তাতে আফ্রিকা মহাদেশের প্রায় পাঁচ কোটি মানুষ মারাত্মক রকমের দুর্ভিক্ষে পড়তে পারে। আফ্রিকান উন্নয়ন ব্যাংক বা এএফডিবি গতকাল (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।
-
প্রাণঘাতী করোনাভাইরাস ধরেই ছাড়ল ব্রাজিলের প্রেসিডেন্টকে
জুলাই ০৮, ২০২০ ০২:৩০প্রাণঘাতী রোগ করোনাভাইরাসকে তুচ্ছজ্ঞান করে আসা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো শেষ পর্যন্ত এই রোগের আক্রান্ত হয়েছেন। সোমবার বলসোনারোর দেহে জ্বরসহ করোনার অন্যান্য উপসর্গ দেখা দিলে পরীক্ষা করা হয়। গতকাল (মঙ্গলবার) প্রেসিডেন্ট বলসোনারো নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
-
এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও আমেরিকাকে বের করে নিলেন ট্রাম্প
জুলাই ০৮, ২০২০ ০২:০৮আন্তর্জাতিক চুক্তি ও সংস্থাগুলো থেকে আমেরিকাকে বের করে নেয়ার ধারাবাহিকতায় এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও থেকে আমেরিকাকে বের করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারাবিশ্ব যখন প্রাণঘাতী রোগ করোনাভাইরাসের প্রকোপে দিশাহীন তখন ট্রাম্প প্রশাসন এ পদক্ষেপ নিল।
-
ইরানে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি
জুলাই ০৭, ২০২০ ১২:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ সাত হাজার সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন দুই লাখ ৪৫ হাজার ৬৮৮ জন।
-
বাংলাদেশে করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, আক্রান্ত ২১৫১, সুস্থ ১৯৫৩
জুলাই ০৭, ২০২০ ১০:৩৩বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ১৫১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে।
-
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ ১৯ হাজার ছাড়াল, একদিনে মৃত ৪৬৭
জুলাই ০৭, ২০২০ ০৮:১৭ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২২ হাজার ২৫২ টি নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে। এ নিয়ে আজ (মঙ্গলবার) সকাল ৮ টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৭ লাখ ১৯ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে করোনায় এপর্যন্ত ২০ হাজার ১৬০ জনের মৃত্যু হয়েছে।
-
কর্মহীন মানুষদের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করতে ২০ দলীয় জোটের আহ্বান
জুলাই ০৬, ২০২০ ১৪:২০বিএনপি’র নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশে করোনা পরিস্থিতিতে কর্মহীন মানুষ এবং দিন আনে দিন খায় এমন দরিদ্র পরিবারসমূহকে যতদিন প্রয়োজন ততদিন রেশন কার্ডের মাধ্যমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে তাদের বাঁচিয়ে রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।
-
করোনাভাইরাস: এবারের হজে কাবা ঘর ছোঁয়া যাবে না
জুলাই ০৬, ২০২০ ১৪:১৩করোনাভাইরাস আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবারের হজে কাবা ঘর ছোঁয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
-
করোনার থাবায় আর্থ-রাজনৈতিক ও সামাজিক সংকটে জর্জরিত যুক্তরাষ্ট্র
জুলাই ০৬, ২০২০ ১৩:৪৬চীন থেকে করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পর সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা এ দেশটিতেই। করোনার প্রকোপে আমেরিকার অর্থনীতি বিপর্যস্ত, দেখা দিয়েছে তীব্র সামাজিক ও রাজনৈতিক সংকট। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প দেশের ভেতরে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন।
-
ইরানে করোনাভাইরাস: এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৪ হাজার রোগী
জুলাই ০৬, ২০২০ ১৩:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ চার হাজার ৮৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।