বাংলাদেশে করোনায় আরও ৫৫ জনের মৃত্যু, আক্রান্ত ২১৫১, সুস্থ ১৯৫৩
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ১৫১ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে।
আজ (মঙ্গলবার) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৩ জন। করোনাক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৮ হাজার ১০২ জন।
ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা পরীক্ষা করা হচ্ছে ৭৪টি ল্যাবে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৯১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ১৭৩টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি।
ডা. নাসিমা সুলতানা জানান, পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৯৮ শতাংশ। মোট পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৯.৩১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৪৬.৩১ শতাংশ এবং আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.২১ শতাংশ।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ। আর ১৮ মার্চ বাংলাদেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ৫ জুলাই তা দুই হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন একদিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা একদিনের সর্বোচ্চ মৃত্যু।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৭