-
বাংলাদেশের ৬০ জেলায় করোনার আঘাত: মৃত ১৪০, আক্রান্ত ৫০০০
এপ্রিল ২৫, ২০২০ ১০:৩৬বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে।
-
করোনার আঘাতে আমেরিকা কার্যত এক মৃত্যু উপত্যকা, প্রাণহানি ৫০ হাজার
এপ্রিল ২৪, ২০২০ ১৪:০৩আমেরিকায় করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৫০ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন দুই হাজার ৩৪২ জন আর আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৯০০ জন। এ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা আট লাখ ৮৬ হাজার ৭০৯ জন।
-
বাংলাদেশে একদিনে করোনায় আক্রান্ত ৫ শতাধিক, মৃত্যুর সংখ্যা কমেছে
এপ্রিল ২৪, ২০২০ ১১:৩৪বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা প্রথমবারের মতো একদিনে পাঁচশ ছাড়িয়ে গেছে। সবশেষ ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০৩ জন। এ নিয়ে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৪ হাজার ৬৮৯ জন। একই সময়ে আরও ৪ জন মারা গেছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত ১৩১ জন মারা গেলেন।
-
বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ৯২ হাজার, শীর্ষে আমেরিকা
এপ্রিল ২৩, ২০২০ ২০:৪৫বিশ্ব মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯২ হাজার ১৫৭ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ১১ হাজার ৫৭৪ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ লাখ ৪৯ হাজার ১৮৪ জনে।
-
বাংলাদেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৪ হাজার ছাড়াল
এপ্রিল ২৩, ২০২০ ১০:৩৪বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ১৮৬ জনে। এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। মোট মৃত্যুর সংখ্যাও বেড়ে হলো ১২৭ জন।
-
বাংলাদেশে ২১৭ পুলিশ, ২৩১ চিকিৎসক ও ১৪৬ নার্স করোনায় আক্রান্ত
এপ্রিল ২৩, ২০২০ ০৬:২৬বাংলাদেশে করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইনে দায়িত্ব পালনকারী ২১৭ জন পুলিশ, ২৩১ জন চিকিৎসক, ৫৭ জন নার্স এবং ১৪৬ নার্স প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া, যারা আক্রান্তদের সংস্পর্শে এসেছে তাদেরকে হোম কিংবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
-
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়াল, একদিনে মৃত্যু ৫৯
এপ্রিল ২২, ২০২০ ১৯:৩৭ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৪৭১। এ পর্যন্ত মোট ৬৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে ৩ হাজার ৯৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। নয়া সংক্রমণ ঘটেছে ১ হাজার ৪৮৬টি। আজ (বুধবার) সন্ধ্যা ৫ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতর সূত্রে ওই তথ্য জানা গেছে।
-
বাংলাদেশে করোনাভাইরাস গত ২৪ ঘণ্টায় মৃত ১০, শনাক্ত ৩৯০
এপ্রিল ২২, ২০২০ ১১:০৪বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে মোট মৃত্যু হল ১২০ জনের। এছাড়া নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৯০ জন রোগী শনাক্ত করা হয়েছে। ফলে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩৭৭২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫ জনসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯২ জন।
-
সৌদি আরবে করোনাভাইরাসে মৃতদের এক-তৃতীয়াংশই বাংলাদেশি!
এপ্রিল ২২, ২০২০ ০৭:৪৭সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও এক হাজার ১৪১ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ১২ হাজার ৭৭২ জন প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হলেন। এরমধ্যে মারা গেছেন ১১৪ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী- সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জেদ্দা, মক্কা ও মদিনায়।
-
বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লাখ ৫৮ হাজার, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল
এপ্রিল ২২, ২০২০ ০৬:৩৮বিশ্ব মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ২৭৩ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে প্রাণঘাতী এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৭ হাজার ৬৭০ জনে। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৭ হাজার ১৮২ জন। এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ লাখ ৫৭ হাজার ৬৮৪ জনে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৬ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন।