-
ট্রাম্পের ভুলে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হয়েছে: রুহানি
ডিসেম্বর ২০, ২০১৭ ০৪:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভুল করেছেন তার ফলে ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের মধ্যে ঐক্য শক্তিশালী হয়েছে। মঙ্গলবার রাতে ইরানের বিপ্লবী সাংস্কৃতিক উচ্চ পরিষদের বৈঠকে এ মন্তব্য করেন রুহানি।
-
জাতিসংঘে ভেটো: আমেরিকার তীব্র নিন্দা জানাল ইরান
ডিসেম্বর ১৯, ২০১৭ ০৩:৪৩জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জেরুজালেম বিষয়ক প্রস্তাবে ভেটো দেয়ায় আমেরিকার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান ওয়াশিংটনের এ পদক্ষেপকে ফিলিস্তিনি জাতির অধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার পরিপন্থি বলে মন্তব্য করেছে।
-
জাতিসংঘে জেরুজালেম বিষয়ক প্রস্তাবে ভেটো দিল আমেরিকা
ডিসেম্বর ১৯, ২০১৭ ০৩:৩২জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস বিষয়ক প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। মিশরের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাবটির খসড়ায় পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪ দেশ পক্ষে ভোট দিলেও আমেরিকার ভেটোর কারণে তা অনুমোদিত হয়নি।
-
ফিলিস্তিনের বিরুদ্ধে সৌদি-মার্কিন নয়া ষড়যন্ত্র
ডিসেম্বর ১৭, ২০১৭ ১৪:৫৩সৌদি আরব এক হাজার কোটি ডলারের বিনিময়ে জর্দান নদীর পশ্চিম তীর ও জেরুজালেমকে ইহুদিবাদী ইসরাইলের কাছে বিক্রি করে দেয়ার ষড়যন্ত্র করছে বলে খবর পাওয়া গেছে। মার্কিন গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে একটি আরবি নিউজ ওয়েবসাইট এ খবর দিয়েছে ।
-
ফিলিস্তিনের ব্যাপারে মুসলিম বিশ্বে আশা জেগেছে: রুহানি
ডিসেম্বর ১৪, ২০১৭ ০৪:৪৬জেরুজালেম আল-কুদসকে কেন্দ্র করে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি’র জরুরি শীর্ষ সম্মেলন ডাকায় তুরস্ককে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, এই সম্মেলন ফিলিস্তিন প্রসঙ্গে মুসলিম বিশ্বে আশা সঞ্চার করেছে।
-
ট্রাম্পের অবিবেচনাপ্রসূত ঘোষণা মধ্যপ্রাচ্যকে সংকটময় করবে: ইরান
ডিসেম্বর ১৩, ২০১৭ ০৬:৫৪ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের চেয়ারম্যান আলাউদ্দিন বোরুজেরদি বলেছেন, জেরুজালেম আল-কুদসকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবিবেচনাপ্রসূত ঘোষণা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে সংকটময় করে তুলবে।
-
মধ্যপ্রাচ্যে একের পর এক ব্যর্থ হচ্ছে ট্রাম্প: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
ডিসেম্বর ১২, ২০১৭ ১৪:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, মধ্যপ্রাচ্যে একের পর এক ব্যর্থতার পর এখন বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানিকলি'র সঙ্গে টেলিফোন সংলাপে তিনি এ কথা বলেন।
-
গোটা বিশ্ব ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিয়েছে: ইরান
ডিসেম্বর ১১, ২০১৭ ১৫:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, গোটা বিশ্ব মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আজ (সোমবার) তেহরানে সাপ্তাহিক ব্রিফিংয়ের সময় এ কথা বলেন। বাহরাম কাসেমি আরও বলেছেন, বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি লজ্জাজনক। বিভিন্ন তথ্য-প্রমাণ থেকে স্পষ্ট বিশ্বের কয়েকটি দেশের সঙ্গে সমন্বয় করার পরই ওই ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
-
আরব শাসকদের নিস্ক্রিয় অবস্থান নিয়ে কি ভাবছে জনগণ ?
ডিসেম্বর ১১, ২০১৭ ১৪:৫৮আমেরিকার পক্ষ থেকে জেরুজালেম আল-কুদসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণার বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে মুসলিম বিশ্ব। কিন্তু মুসলিম দেশগুলো বিশেষ করে আরব দেশগুলোর শাসকরা ট্রাম্পের ঘোষণার ব্যাপারে শক্ত কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছেন না।
-
মুসলমানদের প্রথম ক্বেবলা রক্ষায় সমর্থন জানিয়ে যাব: ইরান
ডিসেম্বর ১১, ২০১৭ ০৪:৪১ইসলামি প্রজাতন্ত্র ইরান ঘোষণা করেছে, নির্যাতিত ফিলিস্তিনি জাতির ন্যায়সঙ্গত অধিকার এবং মুসলমানদের প্রথম ক্বেবলা রক্ষায় তেহরানের সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে।