-
‘সবকিছু মিলিয়ে এক মনোগ্রাহী প্রিয়জন অনুষ্ঠান উপহার পেলাম’
জুন ১৩, ২০২২ ০৬:৩৭প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। প্রতি সোমবারের ন্যায় ৬ জুন তারিখেও বিশ্বসংবাদ ও দৃষ্টিপাতের পর শুরু হয় আমার-আপনার সবার প্রিয় ‘প্রিয়জন’ অনুষ্ঠান। উপস্থাপনায় শ্রদ্ধেয় নাসির মাহমুদ ও শ্রদ্ধেয়া আক্তার জাহান এবং আমাদের সবার প্রিয় আশরাফুর রহমান ভাই।
-
রেডিও তেহরানের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে অভিমত
এপ্রিল ১৩, ২০২২ ১৯:৫৩প্রিয়জন সমীপেষু, প্রথমেই চলতি ফার্সি নববর্ষ নওরোজ-এর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। সেইসাথে রেডিও তেহরানের বাংলা বিভাগের সমস্ত কথাবন্ধুকে জানাই শুভ কামনা।
-
'রেডিও তেহরান, তোমার প্রেমের সুধা পান করে বার বার জেগে উঠি আমি'
এপ্রিল ১২, ২০২২ ১১:২৬রেডিও তেহরান, তোমাকে আমি বড় ভালোবাসি। আমার প্রাণের চেয়েও তুমি অতি প্রিয়। তোমার সাথে আমার সম্পর্ক জন্ম-জন্মান্তরের। তোমাকে ভালোবাসার জন্যই বেঁচে আছি আজও। সাহারা মরুভূমিসদৃশ পৃথিবীতে মরুতৃষ্ণা যখন আমাকে নিস্তেজ করে তখন ওমর খৈয়ামের সাকী হয়ে আমার প্রাণে ঢেলে দাও তুমি অপরূপ শব্দের নির্মল সঞ্জীবনী সুধা।
-
রেডিও তেহরানের ধারাবাহিক অনুষ্ঠান 'ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস' সম্পর্কে মতামত
এপ্রিল ১২, ২০২২ ০৭:১৯প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরান বাংলা বিভাগ প্রতিদিন বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচার করে। কিছু শ্রোতা-পাঠক হয়ত শুধু খবরের জন্যই রেডিও তেহরান শোনেন, কিন্তু কিছু শ্রোতা-পাঠক আরো বাড়তি কিছু চান। তারা ইরান সম্পর্কে জানতে চান, ইসলামি বিশ্ব সম্পর্কে জানতে চান, ইসলাম সম্পর্কে জানতে চান। আর তাদের সে জানতে চাওয়ার আকাঙ্ক্ষা পুরণ করে যাচ্ছে রেডিও তেহরান বাংলা বিভাগ।
-
১২ বছর আগে রেডিও তেহরানের সন্ধান পাওয়ার স্মৃতি
এপ্রিল ১০, ২০২২ ১২:৩৫আসসালামু আলাইকুম। পত্রের শুরুতে সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে খুবই ভালো লাগে।
-
'নওরোজে প্রচারিত রংধনু অনুষ্ঠানটি মনকে নাড়া দিতে সক্ষম হয়েছে'
এপ্রিল ০৮, ২০২২ ১৩:০৭মহোদয়, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বাংলাদেশের জনজীবন একেবারে অতিষ্ঠ। তারপরও শিক্ষাপ্রতিষ্ঠান চলমান। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে কাজের পরিধি অনেক প্রসারিত হয়েছে। ফলে নিয়মিত চিঠি লিখার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে অনুষ্ঠান প্রায় নিয়মিত শোনার চেষ্টা করি।
-
'ভিন্ন ধর্মাবলম্বী হলেও আমি ইসলামের রীতিনীতি ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধাশীল'
এপ্রিল ০৬, ২০২২ ১৫:১৭মহাশয়, নমস্কার নেবেন। আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজান উপলক্ষে রেডিও তেহরান থেকে ৪ এপ্রিল পরিবেশিত বিশেষ অনুষ্ঠান "রমজান: আত্মশুদ্ধির মহোৎসব" শুনলাম। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে এত সুন্দরভাবে জানবার কোথাও কোনোদিন সুযোগ পাইনি।
-
রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা 'আত্মশুদ্ধির মহোৎসব' সম্পর্কে অভিমত
এপ্রিল ০৫, ২০২২ ১৩:১৪রেডিও তেহরানের বাংলা বিভাগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল কলাকুশলীসহ শ্রোতাদের জানাই পবিত্র রমজান মাসের জান্নাতি শুভেচ্ছা। আশা করি সকলেই কুশলেই আছেন এবং কামনাও তাই।
-
'ইরানের প্রকৃতি দিবসে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর'
এপ্রিল ০৪, ২০২২ ১১:৩৮প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা রাখি সবাই কুশলে আছেন। ইরানের প্রকৃতি দিবস উপলক্ষে ২ এপ্রিল (শনিবার) সান্ধ্য অধিবেশনে শ্রদ্ধেয় গাজী আব্দুর রশীদ এবং রেজওয়ান হোসেনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী লেগেছে।
-
‘রেডিও তেহরান : পাশ্চাত্য মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে এক সাহসী সংবাদমাধ্যম’
এপ্রিল ০১, ২০২২ ০৮:৫৩প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। পাশ্চাত্য মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে রেডিও তেহরান সাহসী এক সংবাদমাধ্যম। বিশ্বের মানুষ যখন সঠিক ও নিরপেক্ষ খবর খবরের প্রত্যাশায় উদগ্রীব, রেডিও তেহরান তখন তাদেরকে আশ্বস্ত করছে। এটিই রেডিও তেহরানের মাহাত্ম্য।