১২ বছর আগে রেডিও তেহরানের সন্ধান পাওয়ার স্মৃতি
https://parstoday.ir/bn/news/letter-i106422-১২_বছর_আগে_রেডিও_তেহরানের_সন্ধান_পাওয়ার_স্মৃতি
আসসালামু আলাইকুম। পত্রের শুরুতে সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে খুবই ভালো লাগে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ১০, ২০২২ ১২:৩৫ Asia/Dhaka
  • ১২ বছর আগে রেডিও তেহরানের সন্ধান পাওয়ার স্মৃতি

আসসালামু আলাইকুম। পত্রের শুরুতে সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আমি রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা। তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে খুবই ভালো লাগে।

আজ থেকে বার বছর আগের ঘটনা। তখন আমি দশম শ্রেণির ছাত্র ছিলাম। একদিন শুক্রবার সকালে আমার রেডিওটার নব ঘুরাতে ঘুরাতে হঠাৎ করে শুনতে পাই রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান। রংধনু আসর হচ্ছিল। কাজী নজরুলের একটা ইসলামিক গান ও ইরানের এক বাদশার গল্প শুনে আমি মুগ্ধ হই। সেদিন থেকে নিয়মিত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনতে শুরু করি। শুক্রবারের অনুষ্ঠান শুনতে মিস করতাম না কখনো।

বর্তমানে আমি অনলাইনে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত এবং বাংলা তরজমা শুনে মনে প্রশান্তি লাভ করি।

প্রতিদিনের বিশ্ব সংবাদ, দৃষ্টিপাত, ইরান ভ্রমণ, স্বাস্থ্যকথা, সুখের নীড় অনুষ্ঠান খুবই ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠানটি।

রংধনু আসর এখনো মন দিয়ে শুনি আর হারিয়ে যাই ছেলেবেলার শৈশবের সেই দিনগুলোতে। ইরান-ইরাক যুদ্ধের ইতিহাস থেকেও অনেক অজানা তথ্য জানতে পারছি।

রেডিও তেহরান সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে যা শুনে শ্রোতারা সঠিক তথ্য জানতে পারছি। এ জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং এ বেতারের সাফল্য কামনা করছি।

রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনব এবং চিঠি লিখব- এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি খোদা হাফেজ।

 

কবির আল চপল
সভাপতি, আলমবারী রেডিও ক্লাব
জীবননগর সদর, চুয়াডাঙ্গা-৭২৩০

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০